নিউজ পোল ব্যুরো: ভোটের আগে অনেক অভিনেতা অভিনেত্রীকেই দেখা গিয়েছিল তৃণমূলের হয়ে প্রচার করতে। অনেকেই ভেবেছিলেন হয়ত এভাবে তৎকালীন মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে থাকা সম্ভব। কিন্তু কে জানত এভাবে পালাবদল ঘটবে? সরকার পাল্টাতেই অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ থেকে সরে এসে দাঁড়ান। কেউ সরাসরি বিজেপি দলের সমর্থক হিসেবে নিজেকে ঘোষিত করেন। কেউ আবার বলেন প্রথম থেকেই অর্থের বিনিময়ে ভোটের প্রচারে অংশ নিয়েছিলেন তারা, এটাই তাদের কাজ। তবে মনে কি কোনো ক্ষীণ আশা ছিলনা? সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের (Indrani Halder) কণ্ঠে শোনা গেল অভিমানের সুর।
আরও পড়ুন: Sharmila Tagore: তৈমুরের নাম নিয়ে পুরনো বিতর্ক, এ বার শর্মিলা ঠাকুরকে কটাক্ষ শমীক ভট্টাচার্যের
তৃণমূল হেরে যাওয়ার পর অভিনেত্রীকে নেটদুনিয়ায় চরম কটাক্ষের মুখে পড়তে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে মুখ খুললেন। অভিনেত্রী জানিয়েছেন তিনি আগেই আঁচ পেয়েছিলেন পালাবদলের। দিদিকে খুব ভালোবাসতেন তাই বারবার ছুটে গেছেন ভোটের প্রচারে অথবা ক্যাম্পেইনে। তবে সবটাই করেছেন অর্থের বিনিময়। ইন্দ্রাণী হালদার (Indrani Halder) বলেন দিদি কথা দিয়েছিলেন তাঁকে এমপি, এমএলএ করে দেবেন। কিন্তু কোনো কারণে তা আর হয়নি। এদিকে তাঁর চোখের সামনে তাঁর জুনিয়ররা সাংসদ, বিধায়ক হয়েছেন। যদিও তিনি বলেছেন এই নিয়ে তাঁর কোনো ক্ষোভ নেই, তবে তার কণ্ঠে যে অভিমানের সুর তা সকলেই বুঝেছেন।
অন্যদিকে নতুন সরকার প্রসঙ্গে তিনি বেশ আশাবাদী। তিনি বলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গ্রামে তিনি যাত্রা করেছেন। সেই সময় মুখ্যমন্ত্রীর বাবা তাঁকে নিমন্ত্রণ করেন। শুধু তাই নয়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, অগ্নিমিত্রা পল সকলেই তাঁর বহুকালের পরিচিত। এমনকি সরকার বদলের পর তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় সৌজন্যমূলক পোস্ট করেছিলেন যাতে অনেক খারাপ কমেন্ট আসে। তবে অভিনেত্রী এসব নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
