Coconut Milk: নারকেলের দুধে রান্না হোক লাজবাব, ফেটে যাওয়ার ভয় এড়াতে মানুন এই টিপস

oftbeat অফবিট

নিউজ পোল ব্যুরো: পুজো বা উৎসবের সময়ে বাড়ির রান্নাঘরে নানা রকম পদ ওঠে। ঐতিহ্যবাহী চিংড়ির মালাইকারি থেকে থাই গ্রিন চিকেন কারি কিংবা নতুন এক্সপেরিমেন্ট সবেতেই স্বাদ আনতে নারকেলের দুধ (Coconut Milk) ব্যবহার করা হয়। কিন্তু এরও কিছু সঠিক নিয়ম রয়েছে। না মানলে স্বাদ নষ্ট হতে পারে। জেনে নিন নারকেলের দুধ কেনা ও ব্যবহারের সঠিক উপায়।

আরও পড়ুন:Event Management Course: দ্বাদশ পেরিয়ে ওয়েডিং প্ল্যানার হওয়ার স্বপ্ন, কোথা থেকে মিলবে প্রশিক্ষণ?

নারকেলের দুধ কেনার সময়

* প্যাকেটের গায়ে লেখা উপাদান অবশ্যই পড়ে নিন। তাতে চিনি বা স্টেবিলাইজার মেশানো থাকলে না কেনাই ভালো। সম্ভব হলে বাড়িতেই নারকেল বেটে গরম জল মিশিয়ে তাজা দুধ (Coconut Milk) বানিয়ে নিন।

* ফ্যাটের পরিমাণ খেয়াল করুন। বাজারে ফুল ফ্যাট ও লো ফ্যাট দুই ধরনের দুধ মেলে। ঘন ঝোল বা মিষ্টি রান্নায় ফুল ফ্যাট নারকেলের দুধ ব্যবহার করুন। হালকা খাবারের জন্য লো ফ্যাট উপযুক্ত।

রান্নায় ব্যবহার করার সময়

* রান্নার একেবারে শুরুতে নারকেলের দুধ (Coconut Milk) মেশাবেন না। এতে দুধ ফেটে যেতে পারে। মাঝামাঝি বা শেষের দিকে মেশানো ভালো।

* আঁচের দিকেও নজর দিন। মাঝারি বা কম আঁচে রান্না করুন। বেশি আঁচে রান্না করলে দুধ ফেটে তেল আলাদা হয়ে যেতে পারে।

* প্যাকেটজাত নারকেলের দুধ ব্যবহার করলে রান্নার আগে ঝাঁকিয়ে বা চামচ দিয়ে ফেটিয়ে নিন। এতে ফ্যাট সমানভাবে মিশে যায়।

খাবার অনুযায়ী ব্যবহার

* কারি ঘন করার জন্য নারকেলের দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন।

* ঝাল মাংসের ঝোল বা থাই কারিতে নারকেলের দুধ (Coconut Milk) মেশালে ঝালের সঙ্গে মিষ্টি স্বাদের ভারসাম্য তৈরি হয়।

* পায়েস, পুডিং বা মিষ্টি পদে নারকেলের দুধ দিলে স্বাদ ও ঘ্রাণ অন্য মাত্রা পায়।

অতএব, সঠিক নিয়ম মেনে নারকেলের দুধ (Coconut Milk) ব্যবহার করলে খাবার যেমন সুস্বাদু হয়, তেমনি রান্নার মানও বেড়ে যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole