সঙ্গীতা ঘোড়ুই : কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার স্বপ্ন অনেক পর্যটকের। দার্জিলিংয়ের টাইগার হিল (Tiger Hill) সেই কারণে বরাবরই ভিড় টানে। তবে এর বাইরেও পাহাড়ে এমন বহু অজানা জায়গা আছে, যেখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga View) অপূর্ব দৃশ্য দেখা যায়। তার মধ্যেই অন্যতম হল কালিম্পং (Kalimpong) জেলার পাবং গ্রাম (Pabung Village)। এই অফবিট ডেস্টিনেশন (Offbeat Destination) এখন ধীরে ধীরে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

সবুজ অরণ্য, পাইন আর ওক জঙ্গলে ঘেরা ছোট্ট এই গ্রামটিকে ঘিরে আছে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল ঘরে বসেই দেখা মেলে ‘ঘুমন্ত বুদ্ধ’ আকৃতির কাঞ্চনজঙ্ঘা। ঝান্ডি দাড়া ভিউ পয়েন্ট (Jhandi Dara View Point) থেকে দেখা সূর্যোদয় কিংবা সূর্যাস্ত যেন এক অনন্য অভিজ্ঞতা। শুধু তাই নয়, পাবংকে বলা হয় পাখিদের ভুবন (Birdwatching Paradise)। কারণ এখানে দ্য সানবার্ড (The Sunbird), রোলার (Roller), মিনিভেট (Minivet), সোয়ালো (Swallow) সহ বহু প্রজাতির পাখি সহজেই নজরে আসে। ফলে বার্ডওয়াচিং (Birdwatching in North Bengal) প্রেমীদের জন্য এই গ্রাম স্বর্গের মতো।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই জনপদ। কালিম্পং শহর থেকে দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার এবং শিলিগুড়ি (Siliguri) থেকে ৭০ কিলোমিটার। পাহাড়ি পথে যাত্রা করতে করতে চোখে পড়বে নানা প্রজাতির প্রজাপতি (Butterflies) আর পাহাড়ি ফুল। যারা অ্যাডভেঞ্চার (Adventure Travel) ভালোবাসেন, তাদের জন্য রয়েছে ট্রেকিং (Trekking) এবং হাইকিং (Hiking) এর দারুণ সুযোগ। পাবং থেকে সহজেই ঘুরে দেখা যায় লাভা (Lava), লোলেগাঁও (Lolegaon), রিশপ (Rishop) বা চারখোল (Charkhol)।

নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP Station) থেকে শিলিগুড়ি, বাগরাকোট, চুইখিম হয়ে পাবংয়ে পৌঁছাতে লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা। ভাড়াগাড়ির খরচ হয় গড়ে ৩৫০০–৪০০০ টাকার মধ্যে। অন্যদিকে কালিম্পং থেকে সরাসরি ২৬ কিলোমিটার পথ পেরিয়ে আসাও সম্ভব। থাকার জন্য রয়েছে একাধিক হোমস্টে (Eco-friendly Homestay)। ভাড়া মাথাপিছু প্রায় ১২০০ থেকে ১৮০০ টাকা। এখানে স্থানীয় বাসিন্দারাই হোমস্টেগুলি চালান, আর পরিবেশবান্ধবভাবে কৃষিকাজও করেন। তাই প্রকৃতির কোলে বসে পাবং গ্রামে পাওয়া যায় পাহাড়ি গ্রামীণ জীবনের এক স্বতন্ত্র স্বাদ। অফবিট ভ্রমণ (Offbeat Tourism in Bengal) পছন্দ করলে এবং ভিড়ভাট্টা এড়িয়ে শান্ত পরিবেশে কাঞ্চনজঙ্ঘার শোভা উপভোগ করতে চাইলে পাবং গ্রাম নিঃসন্দেহে আপনার সেরা গন্তব্য হতে পারে।
