Gold And Silver Rate: রেকর্ড দামে সোনা-রুপো, পুজোর আগে গয়না কেনায় ধাক্কা ক্রেতাদের

oftbeat অফবিট ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: সোনার দামে(Gold Price) ফের নতুন রেকর্ড। প্রতিদিনই যেমন বাজারে হলুদ ধাতুর দাম বাড়ছে(Gold Rate ), তেমনই মাসের শেষ দিনে এসে আবারও বেড়ে গেল সোনার পাশাপাশি রুপোর দামও। ফলে পুজোর আগে(Puja Shopping) বা বিয়ের কেনাকাটায় সাধারণ ক্রেতাদের পকেটে পড়ছে বড় ধাক্কা।

গয়না কেনার(Wedding Season)পরিকল্পনা থাকলে এই মুহূর্তে খরচ অনেকটাই বেড়ে যাবে।৩০ অগস্ট সকাল থেকেই সোনার বাজারে দেখা যাচ্ছে উর্ধ্বমুখী ধারা। ২৪ ক্যারেট সোনার এক গ্রাম আজ বিক্রি হচ্ছে ১০ হাজার ১১৭ টাকায়। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে ১ লক্ষ ১ হাজার ১৭০ টাকা। আর ১০০ গ্রাম কিনতে গেলে গুনতে হবে ১০ লক্ষ ১১ হাজার ৭০০ টাকা। একদিনের ব্যবধানে প্রায় ৬,৮০০ টাকা বেড়েছে ২৪ ক্যারেট সোনার দাম।

আরও পড়ুন: IIT Admission 2025 Report : সুপারনিউমারারি সিটেও বদল নেই,IIT-তে মেয়েদের প্রতিনিধিত্ব স্থির গড়েই

২২ ক্যারেট সোনার দামেও একই রকম বৃদ্ধি দেখা গিয়েছে। এক গ্রাম বিক্রি হচ্ছে ৯ হাজার ৬৩৫ টাকায়। ১০ গ্রাম কিনতে খরচ হবে ৯৬ হাজার ৩৫০ টাকা। গতকালও যেখানে দাম ছিল ৯৫ হাজার ৭০০ টাকা, সেখানে আজ এক দিনে প্রায় ৬,৫০০ টাকা বেশি দিতে হচ্ছে। ১০০ গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে ৯ লক্ষ ৬৩ হাজার ৫০০ টাকা।১৮ ক্যারেট সোনার দামও অনেকটা বেড়েছে। এক গ্রাম ৭ হাজার ৮৭১ টাকা, ১০ গ্রাম ৭৮ হাজার ৭১০ টাকা এবং ১০০ গ্রাম সোনা কিনতে গেলে খরচ হবে ৭ লক্ষ ৮৭ হাজার ১০০ টাকা।

শুধু সোনাই নয়, রুপোর দামেও লাফ(Silver RateT oday)। আজ ১০০ গ্রাম রুপো বিক্রি হচ্ছে ১২ হাজার ১০০ টাকায়। এক কেজি রুপো কিনতে খরচ হবে ১ লক্ষ ২১ হাজার টাকা। একদিনেই রুপোর দাম বেড়েছে ১,১০০ টাকা। সব মিলিয়ে পুজোর আগে এই উর্ধ্বগতি সাধারণ ক্রেতাদের কাছে স্বস্তির নয়। গয়না কেনার বাজারে(Jewellery Market) তাই খরচ বাড়ছে অস্বাভাবিক হারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole