নিউজ পোল ব্যুরো: ভারতের শীর্ষ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে (IIT Admission 2025 Report) মেয়েদের প্রতিনিধিত্বে বিশেষ অগ্রগতি হয়নি। যৌথ বাস্তবায়ন কমিটি (JIC) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ছ’ বছর ধরে (২০২০-২০২৫) মেয়েদের ভর্তির হার মোট আসনের প্রায় ১৯ থেকে ২১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। যদিও ২০১৮ সাল থেকে মহিলাদের জন্য সুপারনিউমারারি সিট চালু হয়েছে, তা সত্ত্বেও প্রত্যাশিত হারে প্রতিনিধিত্ব বাড়েনি।২০২০ সালে মোট ভর্তি হওয়া ১৬,০৬১ জনের মধ্যে মেয়েদের সংখ্যা ছিল ১৯.৯০ শতাংশ।
আরও পড়ুন: Student Visa: আমেরিকায় ছাত্র ভিসায় বড় বদল, ভোগান্তিতে পড়তে পারেন ভারতীয় শিক্ষার্থীরা
২০২৫ সালে আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮,১৮৮, কিন্তু মেয়েদের অনুপাত সামান্য বেড়ে হয়েছে মাত্র ২০.১৫ শতাংশ। অর্থাৎ সংখ্যাগত দিক থেকে ভর্তি বেড়েছে বটে, কিন্তু অনুপাত প্রায় স্থিরই রয়ে গিয়েছে।পুরনো আইআইটিগুলির(IITs) মধ্যে আইআইটি(IIT)বোম্বে ও দিল্লিতে(Delhi) পরিস্থিতি প্রায় একই। ২০২০ সালে বোম্বেতে মেয়েদের সংখ্যা ছিল ২০.০৪ শতাংশ, যা ২০২৫ সালে নেমে দাঁড়িয়েছে ১৯.৫৭ শতাংশে। দিল্লিতে ২০২০ সালে ২০.৫ শতাংশ থেকে ২০২৫ সালে তা হয়েছে ২০.৬৩ শতাংশ। তুলনায় কিছুটা ভালো অবস্থায় রয়েছে আইআইটি মাদ্রাজ, যেখানে ২০২৫ সালে মেয়েদের অনুপাত দাঁড়িয়েছে ২১.০৯ শতাংশ।

অন্যদিকে, আইআইটি(IIT) খড়গপুর বরাবরই গড়ের নিচে—২০২০ সালে ১৭.৮৭ শতাংশ থেকে ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ১৯.১৯ শতাংশ। নতুন আইআইটিগুলির মধ্যে গোয়া (২০%), তিরুপতি (২১.৫৭%) ও জম্মু (২০%) তুলনামূলকভাবে ভালো ফল করেছে। তবে বৃহত্তর ও পুরনো ক্যাম্পাস যেমন খড়গপুর ও বোম্বে(Bombay and Kharagpur) এখনও গড়ের নিচেই রয়েছে।উল্লেখযোগ্যভাবে, ২০১৮ সালে এই নীতি চালু হয়েছিল মেয়েদের প্রতিনিধিত্ব কম থাকার কারণে। তখন লক্ষ্য ছিল ২০২০ সালের মধ্যে অন্তত ২০ শতাংশ ছোয়া। লক্ষ্য পূরণ হলেও, তার পরবর্তী সময়ে আর কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
