নিউজ পোল ব্যুরো: কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Danald Trump) X (পূর্বে টুইটার)-তে ট্রেন্ডিং। তিনি সর্বদাই চর্চায় থাকেন তাঁর স্বাভাবিক রাজনৈতিক পদক্ষেপ, শুল্ক ঘোষণা বা অযৌক্তিক মন্তব্যের জনর। তবে এবার তিনি ট্রেন্ডিং-এ রয়েছেন একেবারে অন্য কারণে। “Trump Is Dead”, এই কয়েকটি শব্দ নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে জোর চর্চা চলছে। তবে এই কথা কোনও সংবাদসংস্থা বা হোয়াইট হাউসের তরফে আসেনি। গোটা বিশ্বজুড়ে তাঁর শুল্কনীতি নিয়ে চর্চার মধ্যেই
X (পূর্বে টুইটার)-তে ট্রেন্ডিং প্রয়াত ডোনাল্ড ট্রাম্প। এই খবর ছড়িয়ে পড়তেই কি জানাল হোয়াইট হাউস…
সম্প্রতি “ট্রাম্প ইজ ডেড” বাক্যাংশ সহ পোস্টগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি দখল করে নিয়েছে এবং ডিজিটাল বিশ্বকে এটি ভাইরাল হওয়ার কারণ এবং নিশ্চিতকরণ খুঁজতে বাধ্য করেছে। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে হ্যান্ডেলে এই সংক্রান্ত প্রায় ৫৭ হাজার পোস্ট হয়েছে। তাহলে সত্যই কি ট্রাম্পের কিছু হয়েছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এটি কি মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণে নাকি সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং দ্য সিম্পসনস স্রষ্টা ম্যাট গ্রোনিংয়ের সাম্প্রতিক মন্তব্যের সাথে সম্পর্কিত? উঠেছে একাধিক প্রশ্ন। ২৭ আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএ টুডে-র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ভ্যান্সকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, “ভয়াবহ ট্র্যাজেডি” হলে সেক্ষেত্রে তিনি কি কমান্ডার ইন চিফের ভূমিকায় পা রাখতে প্রস্তুত?। সেই সময়েই ভ্যান্সের জবাব ছিল ৭৯ বছর বয়সী ট্রাম্প সুস্থ এবং উদ্যমী। তবে ভ্যান্স এটাও বলেন যে, অপ্রত্যাশিত ঘটনাগুলি উড়িয়ে দেওয়া যায় না। আর তার পর থেকেই চর্চা শুরু হয়েছে ট্রাম্পকে নিয়ে।
আরও পড়ুন: Donald Trump: ট্রাম্পের তেলের হুমকিতে অবিচল ভারত
এই খবর ছড়িয়ে পরতেই হোয়াইট হাউস মুখ খুলতে বাধ্য হয়েছে। প্রেসিডেন্টের স্বাস্থ্যের আপডেট বিবৃতি দিয়ে জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলেই জানিয়েছে ওভাল অফিস। এটাও বলা হয়েছে তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। ভ্যান্স বলেছিলেন, “তিনিই রাতে ফোন করা শেষ ব্যক্তি, এবং তিনিই প্রথম ব্যক্তি যিনি ঘুম থেকে ওঠেন এবং সকালে ফোন করা প্রথম ব্যক্তি।” তিনি আরও বলেন, “হ্যাঁ, ভয়াবহ ট্র্যাজেডি ঘটে। তবে আমি খুব আত্মবিশ্বাসী যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সুস্থ আছেন, তাঁর মেয়াদের বাকি সময় তিনি পালন করবেন এবং আমেরিকান জনগণের জন্য দুর্দান্ত কিছু করবেন। এবং যদি, ঈশ্বর না করুন, কোনও ভয়াবহ ট্র্যাজেডি ঘটে, তবে গত ২০০ দিনে আমি যা পেয়েছি তার চেয়ে ভালো চাকরিকালীন প্রশিক্ষণের কথা ভাবতে পারি না।” উত্তরাধিকার সূত্রে ভ্যান্সের মন্তব্য ট্রাম্পকে নিয়ে ছড়ানও খবরের প্রবণতাকে আরও বাড়িয়ে তুলেছে। সম্প্রতি ট্রাম্প স্বাস্থ্যগত সমস্যার মুখোমুখিও হয়েছেন। জুলাই মাসে ট্রাম্পের পা ফোলার ছবি ধরা পরেছিল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছিল ট্রাম্প ক্রনিক ভেনিয়াস ইনসাফিয়েন্সিতে আক্রান্ত যা সত্তোরর্দ্ধ ব্যক্তিদের মধ্যে স্বাভাবিক ঘটনা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
