নিউজ পোল ব্যুরো: এইচ এম ভি কোম্পানির পুরনো কাটার রেকর্ড এর মতই বেজে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। উঠিয়েছেন সেই একই প্রশ্ন – রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তেল কেনার মাধ্যমে রাশিয়াকে(Russia) সাহায্য করা।এবার অবশ্য নোভেরার মাধ্যমে শুল্ক চাপানোর কথা বলে চলেছেন। ট্রাম কোম্পানি বিদেশের মুখপাত্রের মাধ্যমে বাজারে সেই একই বাজনা — রাশিয়ার তেল কেনার মাধ্যমে ইউক্রেন (Ukraine) যুদ্ধের রসদ যোগানোয় সাহায্য করা। শুক্রবার সকালে সংবাদ মাধ্যমে নোভেরার মাধ্যমে সেই একই ঘোষণা আবারো করল। এবার অনেকটাই অসহায় ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বাহিনী। বস্তুত ভারত তথা নরেন্দ্র মোদী- যে কিনা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘনিষ্ঠ বন্ধু বলে সারা বিশ্বে পরিচিত। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধুই এখন চোখ কান বুজে বেমালুম আমেরিকার বিদেশ নীতির সমালোচনা করছে ।
সত্যি কথা বলতে পাকিস্তানের সাথে অপারেশন সিঁদুরের পরে যেভাবে ভারতের প্রধানমন্ত্রী তার নিজস্বতা খুঁজে পেয়েছেন তার প্রতিফলন দেখা যাচ্ছে। ইদানিংকালের বলিষ্ঠ নীতিগত প্রতিবাদ ও কঠোর ভাবে বিশ্বে নিজের তথা ভারতবর্ষের স্বমহিমায় মাটির তলায় জমি খুঁজে পাওয়ার প্রচেষ্টা। প্রধানমন্ত্রী (Prime Minister) এখন রয়েছেন জাপানে। এরপর যাবেন চিনের সাঙ্ঘাই সম্মেলনে (SCO) যোগ দিতে। বিশ্ব রাজনীতির দুয়ারে ভারতবর্ষ খুঁজে পেয়েছে তার নিজস্ব পা রাখার জায়গা। খুঁজে পেয়েছে উঁচু সিংহাসন।
রাশিয়ান (Russia) তেল কেনার ফলে রাশিয়ার কি লাভ সেটা যেমন ভারতবর্ষ দেখছে না। তবে বিদেশি বানিজ্যে রপ্তানির দৃষ্টিতে রাশিয়ার লাভ যে হবেই তা বলা বাহুল্য। ভারত দেখছে নিজের স্বার্থ। রাশিয়ার ক্রুড অয়েলের ব্যারেল কিনে ভারত তার নিজের চাহিদা পূরণ করছে। বিশ্ব অর্থনৈতিক বাজারে টিকে থাকার লড়াইতে যে ডলারের উপর নির্ভর করে ভারতের শেয়ার বাজারের শেয়ার সুচক বা ইনডেক্স। তেল কিনে আপাতত ভারত লাভ করছে প্রায় আড়াই বিলিয়ন ডলার। যে ডলার কোনভাবেই হেলাফেলা করা যায় না। এর সঙ্গে যুক্ত দীর্ঘ বছরের রাশিয়ার সাথে বন্ধুত্ব কোথাও যেন ভেঙে না যায়। এশিয়ার বৃহত্তম শক্তি হিসেবে রাশিয়ার সঙ্গে গাঁট-বন্ধন ভারতেরও দূরদৃষ্টির পরিচয় বহন করে। সেই জোটকে ভেঙে ফেলার আমেরিকান (America) কৌশল তছনছ করে এই মুহূর্তে ভারতের অবস্থান অত্যন্ত উঁচুতে। এশিয়ার শুধু নয়, সারা বিশ্বের অন্যতম সেরা শক্তি হওয়ার দিকে ভারতের এগিয়ে চলার ক্ষেত্রে আমেরিকান চাল কোন কাজেই লাগছে না বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
