Rajnath Singh: কেউ চিরকাল স্থায়ী বন্ধু বা শত্রু থাকে না, ট্রাম্পের শুল্ক উত্তেজনার মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজনাথ সিংয়ের

দেশ

নিউজ পোল ব্যুরো: বিশ্বরাজনীতির গতিপথে মিত্রতা আর শত্রুতার সম্পর্ক কখনোই স্থায়ী হয় না, এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তার বক্তব্য, ‘‘কেউ চিরকাল বন্ধু বা শত্রু থাকে না, শুধুমাত্র স্বার্থই স্থায়ী হয়।’’ বর্তমান বিশ্বে যেখানে দ্রুত পরিবর্তন ঘটে, সেখানে ভারতের কৌশলগত পদক্ষেপের জন্য আত্মনির্ভরতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: সন্ত্রাসবাদে একসুরে মোদী ও ইসিবা, পহেলগাঁও হামলার নিন্দায় উত্তাল টোকিও!

সম্প্রতি, আমেরিকা (America) ভারতকে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দিলে, ভারত তার দিকে ঝুঁকেছে চিনের দিকে। এই পরিস্থিতিতে, ভারত এবং চিনের (India-China) মধ্যে নতুন সম্পর্কের সূচনা হয়েছে, যা আমেরিকাকে বেশ অস্বস্তিতে ফেলেছে। রাজনাথ সিং (Rajnath Singh) তার বক্তব্যে বলেন, ‘‘এই শতাব্দীতে প্রতিটি ক্ষেত্রেই অস্থিরতা দেখা গেছে। তাই আজকের বিশ্বের পরিবর্তনশীল ভূ-রাজনীতি আমাদের স্বনির্ভরতার দিকে এগোতে বাধ্য করেছে।’’

বিশ্বের রাজনৈতিক অস্থিরতায় ভারত এখন আর কেবল একজন উপভোক্তা নয়, প্রতিরক্ষা শিল্পে রফতানিকারক হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০১৪ সালে ভারতের প্রতিরক্ষা রফতানি ছিল মাত্র ৭০০ কোটি টাকা, কিন্তু আজ তা ২৪,০০০ কোটি টাকায় পৌঁছেছে, যা একটি মাইলফলক। এমনকি, মার্কিন যুক্তরাষ্ট্রের অশান্ত শুল্কনীতি এবং ভারত-বিরোধী মনোভাবের কারণে ভারত এখন চিনকে কাছে পেয়েছে, যা পশ্চিমা শক্তির কাছে বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনাথ সিংয়ের (Rajnath Singh) এই মন্তব্যগুলো মেরুকরণের প্রেক্ষিতে খুবই তাৎপর্যপূর্ণ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole