নিউজ পোল ব্যুরো: পুজোর ছুটি মানেই পাহাড় ডাকছে! তবে ভিড়ভাট্টা থেকে দূরে, শান্তিপূর্ণ পরিবেশে কাটাতে চাইলে দার্জিলিং(Darjeeling) ও কালিম্পংয়ের(Kalimpong)কাছেই রয়েছে কিছু অফবিট ডেস্টিনেশন(Destination)। পকেট ফ্রেন্ডলি(Pocket Friendly Travel) বাজেটে এই চারটি জায়গা আপনার ট্রিপকে করবে এক অন্যরকম অভিজ্ঞতায় ভরপুর।
আরও পড়ুন: Good News For Tourists: পুজোর ছুটিতে সিকিম ভ্রমণ হবে আরও সহজ ও দ্রুত
কোলবং – দার্জিলিংয়ের(Darjeeling) কাছে পাহাড়ঘেরা মনোরম গ্রাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার(Kanchenjunga) অপূর্ব দৃশ্য দেখা যায়। শিলিগুড়ি(Siliguri)থেকে দূরত্ব প্রায় ১০২ কিলোমিটার।

বারমেক – কালিম্পংয়ের(Kalimpong) কাছেই ছোট্ট গ্রাম। ঘরে বসেই দেখা যায় মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা(Kanchenjunga)। এনজেপি বা বাগডোগরা থেকে গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছে যাওয়া যায়। দূরত্ব মাত্র ৬৫-৭০ কিমি।

দারাগাঁও – রামধুরার পরেই এই সবুজে মোড়া গ্রাম। এখান থেকে একসঙ্গে দেখা যায় দার্জিলিং(Darjeeling), কালিম্পং(Kalimpong) ও সিকিমের(Sikkim) পাহাড়। কাছেই রয়েছে ইচ্ছেগাঁও, সিলেরিগাঁও ঘুরে নেওয়া যায় সহজেই।গুরদুম – মানেভঞ্জন থেকে ৫ কিমি দূরের গ্রাম। এখান থেকে টুমলিং, টোংলু, ধোত্রের মতো নামী ট্রেক রুট সহজেই এক্সপ্লোর করা যায়।

খরচের হিসেবে, এনজেপি বা বাগডোগরা থেকে গাড়ি ভাড়া করলে খরচ পড়বে প্রায় ৪ হাজার–৪৫০০ টাকা। শেয়ার গাড়ি নিলে খরচ অনেকটা কমে যাবে। হোমস্টে প্রতি মাথাপিছু ১৭০০–২৫০০ টাকার মধ্যে, যেখানে ব্রেকফাস্ট(Breakfast) ও ডিনার(Dinner) দেওয়া হবে।এই চার অফবিট পাহাড়ি গন্তব্যে কয়েকটা দিন কাটিয়ে ফিরবেন সতেজ মন আর অফুরন্ত স্মৃতির ভাঁড়ার নিয়ে(Pocket Friendly Travel) ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
