Loose Belly fat: জিমে না গিয়েই কমবে পেটের মেদ, ভুঁড়ি গলাতে রোজ মাত্র ৫ মিনিট পূর্বোত্তনাসন

Life style oftbeat অফবিট লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: পেটের বাড়তি মেদ বা ভুঁড়ি কমানো নিয়ে মানুষের দুশ্চিন্তার শেষ নেই। ওজন কমতে শুরু করলেও অনেক সময়ই পেটের মেদ (loose Belly fat) নড়তে চায় না। আধুনিক জীবনের ব্যস্ততায় প্রতিদিন জিমে যাওয়ার মতো সময় অনেকেরই নেই। কিন্তু তাই বলে কি ভুঁড়ি ঝরানো অসম্ভব? বিশেষজ্ঞেরা বলছেন না, বরং নিয়মিত কয়েক মিনিটের একটি সহজ যোগভঙ্গি আপনার পেটের মেদ (loose Belly fat) কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। সেই যোগভঙ্গিটি হল পূর্বোত্তনাসন। বাড়িতেই খুব কম সময়ে এই ভঙ্গি অনুশীলন করা যায় এবং এর উপকার পাওয়া যায় দ্রুতই।

আরও পড়ুন:cold drink: বেশি খেলেই ‘সোডা’য়ে ভরসা? সাময়িক স্বস্তির আড়ালে লুকিয়ে বাড়ছে বড় বিপদ

সুখাসনে বসে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে ধীরে ধীরে দুই পা সামনের দিকে প্রসারিত করুন। পিঠ সোজা করে দুই হাত শরীরের পাশে রেখে যখন হাতের উপর ভর দিয়ে ধীরে ধীরে কোমর এবং পিঠ উপরের দিকে তুলবেন, তখন পুরো শরীর এক সরলরেখায় পৌঁছয়। হাঁটু ভাঙা যাবে না, পা টানটান রাখতে হবে এবং মাথা সামান্য পিছনে হেলিয়ে দিতে হবে। এই অবস্থানে প্রথমে ৩০ সেকেন্ড থাকার চেষ্টা করুন। পরে ধীরে ধীরে সময় বাড়ালে প্রতিদিন মাত্র পাঁচ মিনিটেই এই আসনটির পূর্ণ উপকার মিলতে শুরু করবে। নিয়মিত চর্চায় পেটের মেদ (loose Belly fat) কমে, কোমরের অংশ দৃশ্যমানভাবে টোনড হয় এবং পায়ের পেশিও শক্তিশালী হয়ে ওঠে।

এই আসনের আরও কিছু গুরুত্বপূর্ণ উপকার রয়েছে। এটি বাহু, কব্জি, কাঁধের পেশিকে শক্তিশালী করে তোলে, মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়, মানসিক চাপ কমাতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে। যারা দীর্ঘ সময় বসে কাজ করেন, তাঁদের জন্যও এই ভঙ্গি অত্যন্ত উপকারী। পেটের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গকে সক্রিয় রাখায় হজমের সমস্যা কমে এবং পেটের মেদ (loose Belly fat) জমার প্রবণতাও কমে যায়। নিয়মিত পূর্বোত্তনাসন শরীরের ভারসাম্য উন্নত করে এবং সারাদিনের ক্লান্তি দূর করতেও সাহায্য করে। তবে এই ভঙ্গি সব মানুষের জন্য উপযুক্ত নয়। যাঁদের ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইটিস বা ভার্টিগোর সমস্যা রয়েছে, তাঁদের এই আসন এড়িয়ে চলা উচিত। হার্টের রোগ বা উচ্চ রক্তচাপ থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ভঙ্গি করা ঠিক নয়। অন্তঃসত্ত্বা অবস্থাতেও এই আসন নিষিদ্ধ।পেটের মেদ (loose Belly fat) কমানো মোটেই অসম্ভব নয়, প্রয়োজন শুধু সঠিক উপায় এবং নিয়মিত অনুশীলন। দিনে পাঁচ মিনিটে পূর্বোত্তনাসন আপনার ভুঁড়ি কমিয়ে শরীরকে এনে দিতে পারে নতুন প্রাণশক্তি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole