নিউজ পোল ব্যুরো: রেস্তরাঁয় জমিয়ে খাওয়া-দাওয়া হলেই অনেকের প্রথম ভরসা সোডা। ভাজা-মশলা বা ভারী খাবার খেয়ে গা গুলোচ্ছে? টেবিলে রাখা ঠান্ডা কার্বোনেটেড পানীয় হাতে নিলেই যেন মিলছে তৎক্ষণিক স্বস্তি। কয়েকটি ঢেকুর উঠতেই শরীর হালকা লাগে। এই কারণেই খাওয়ার পরে দ্রুত আরাম পেতে বহু মানুষ বেছে নেন এ ধরনের পানীয়, বিশেষত সোডা বা অন্যান্য মশলা মেশানো ঠান্ডা পানীয়, যাকে আমরা সাধারণ ভাবে বলি (cold drink)। কিন্তু সাময়িক আরাম পেতে গিয়ে শরীরের ভেতরে যে গভীর ক্ষতি তৈরি হতে থাকে, সে কথা অনেকেই ভাবেন না।
আরও পড়ুন:Geography subject: ‘ভূগোল’ পড়বেন এমএ না এমএসসি— কোন পথে বেশি সুযোগ চাকরির?
পুষ্টিবিদ ও চিকিৎসকেরা দীর্ঘদিন ধরেই সতর্ক করছেন, সোডা কিংবা চিনিযুক্ত কার্বোনেটেড পানীয় শরীরের পক্ষে ভালো নয়। মুম্বইয়ের পুষ্টিবিদ সুমন আগরওয়াল সমাজমাধ্যমে জানিয়েছেন, খাওয়ার পরে (cold drink) পান করে হজমের স্বস্তি মিললেও এই আরাম বিভ্রম ছাড়া কিছুই নয়। তাঁর কথায়, ‘‘হজমে সাহায্য করে বলে যে ধারণা, তা ভুল। বরং এই পানীয় বদহজম বাড়াতে পারে। পাকস্থলির প্রকৃত হজম প্রক্রিয়ার সঙ্গে এর কোনও যুক্তিই নেই।’’ খাওয়ার পরে এই পানীয়ের ক্ষতি আরও বিস্তৃত। কার্বন ডাই-অক্সাইড গ্যাস পাকস্থলির ভেতরের চাপ বাড়িয়ে অম্বল, পেট ফাঁপা এবং গ্যাস তৈরি করতে পারে। এ ছাড়া অধিকাংশ (cold drink)-এ উপস্থিত কৃত্রিম চিনি ও রাসায়নিক উপাদান অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাক্টেরিয়া কমিয়ে দেয়, আর ক্ষতিকর জীবাণুর সংখ্যা বাড়ায়। ফলে দীর্ঘমেয়াদে পেটের স্বাস্থ্য গভীর সমস্যায় পড়তে পারে। নিয়মিত সেবনে হজমে অনিয়ম, অতিরিক্ত অম্বল এবং অন্ত্রের প্রদাহের ঝুঁকিও বাড়ে, যা সামগ্রিক সুস্থতার পক্ষে অত্যন্ত বিপজ্জনক।
তা হলে গ্যাস-অম্বল কমবে কীভাবে? বিশেষজ্ঞেরা বলছেন, ঘরোয়া উপায়ই সবচেয়ে নিরাপদ। খাবারের পরে জোয়ান চিবিয়ে খেলে পেটে পাচক রস নিঃসরণ বাড়ে, থাইমল হজমে সাহায্য করে। আটা-ময়দার গ্লুটেন হজম করতে যাঁদের সমস্যা, তাঁরাও জোয়ান থেকে উপকার পান। একই ভাবে আদা-জল ফুটিয়ে হালকা গরম অবস্থায় খেলে বমি ভাব, অম্বল বা ফাঁপার সমস্যা কমে। চাইলে তাতে পাতিলেবুর রস বা মধু মেশানো যেতে পারে। খাওয়ার পরে তৎক্ষণিক স্বস্তির লোভে বারবার (cold drink)-এর ওপরে নির্ভর করলে শরীরের ভেতরে বাড়তে পারে দীর্ঘমেয়াদি সমস্যা। তাই সচেতন থাকা জরুরি। ঘরোয়া উপায় কাজ না করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্রেফ স্বাদের টানে (cold drink) নয়, বরং শরীরের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের কথা ভাবাই বুদ্ধিমানের কাজ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
