Jagadhatri Puja 2025 : চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দুই পঞ্জিকা অনুযায়ী নবমী–দশমী পালনে এবার বাড়তি দিন,প্রস্তুতি তুঙ্গে

রাজ্য সংস্কৃতি

নিউজ পোল ব্যুরো: চন্দননগরে (Chandannagar) জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja) উপলক্ষে প্রস্তুতি এখন জোরকদমে। উমা ঘরে ফিরলেই এখানে কাউন্টডাউন শুরু হয়ে যায়, আর মাত্র কয়েকদিন বাকি থাকায় পুরো ফরাসডাঙা (Furashdanga) এলাকা এখন উৎসবমুখর। ফরাসি উপনিবেশের ঐতিহ্যবাহী এই অঞ্চলে, মা জগদ্ধাত্রী (Mother Jagadhatri) হিসেবে ফিরে আসছেন। প্রতিটি মণ্ডপে খড়ের কাজ, মাটির প্রলেপ, আলোকসজ্জা ও শোভাযাত্রার (Procession) প্রস্তুতি এখন তুঙ্গে।

এই বছরের পুজোর বিশেষত্ব হলো দুইটি পঞ্জিকা (Calendars) অনুসরণ করা। নতুন পূর্ণচন্দ্র পঞ্জিকা অনুযায়ী নবমী পুজো (Navami Puja) হবে ৩০শে অক্টোবর, বৃহস্পতিবার এবং দশমী পুজো (Dashami Puja) ৩১শে অক্টোবর, শুক্রবার। অন্যদিকে, রাষ্ট্রীয় পঞ্চাঙ্গম (State Panchang) অনুযায়ী নবমী হবে ৩১শে অক্টোবর, শুক্রবার এবং দশমী ১লা নভেম্বর, শনিবার। ফলে দর্শনার্থীরা একাধিক দিন মা জগদ্ধাত্রীকে দর্শন করার সুযোগ পাবেন।

আরও পড়ুন:Diwali 2025 : দীপাবলিতে আলোর খেলা ও ফুলে ঘর সাজানোর রইল সহজ ও সুন্দর উপায়

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কমিটি (Central Jagadhatri Puja Committee) পরিচালিত প্রায় ১৮০টি পুজো কমিটি চন্দননগর, ভদ্রেশ্বর এবং মানকুন্ডুতে সুন্দরভাবে পুজোর আয়োজন করছে। কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ বলেন, “চন্দননগরের পুজো ঐতিহ্য, নিয়ম এবং রীতি মেনে অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা (Procession) ১লা নভেম্বর, শনিবার সন্ধ্যায় শুরু হবে এবং সারারাত চলবে। প্রায় ৭০টি মণ্ডপ অংশ নেবে।”

শুভজিৎ সাউ আরও জানান, দশমীর সন্ধ্যায় নিরঞ্জন শোভাযাত্রা (Niranjan Procession) শুরু হয়। সেই সাথে মণ্ডপে মণ্ডপে প্রতিমা বরণের পর সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। এরপর প্রতিমা গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। সহকারী সম্পাদক সুজয় চট্টোপাধ্যায় বলেন, “দুই পঞ্জিকা মানায় দর্শনার্থীরা এবার বাড়তি একটি দিন পুজোর আনন্দ উপভোগ করতে পারবেন।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি আলোকসজ্জা (Lighting) ও শোভাযাত্রা (Parade) দেখে দেশ-বিদেশ থেকে পর্যটকদের আকর্ষণ করে। আগামী ১ নভেম্বর, শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া শোভাযাত্রা দর্শনার্থীদের মুগ্ধ করবে এবং উৎসবের আনন্দ চন্দননগরের প্রতিটি কোণ মেতে উঠবে।