TMC protest July 16:বাংলা ভাষাকে ‘বিদেশি’ বলার প্রতিবাদে রাজপথে তৃণমূল,১৬ জুলাই কলেজ স্কোয়ার থেকে মিছিল; থাকতে পারেন মুখ্যমন্ত্রী!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:অসমে বাংলা ভাষাকে ঘিরে বিতর্কিত মন্তব্য, ওড়িশা সহ একাধিক রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ—তারই প্রতিবাদে এবার রাজপথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী ১৬ জুলাই (TMC protest July 16), কলকাতার কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিল আয়োজন করেছে শাসকদল। মিছিলে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেও দলীয় সূত্রে খবর।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/13/fakir-mohan-college-student-fire-debangshu-slams-bjp/

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সম্প্রতি ধুবড়িতে এক সরকারি অনুষ্ঠানে বলেন,-“জনজাতি সমীক্ষায় মাতৃভাষা বাংলা থাকলেই বোঝা যাবে কে বিদেশি।”এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সরাসরি বাংলা ভাষা ও বাংলাভাষীদের অপমান।

ওড়িশা, অসম-সহ একাধিক রাজ্যে বাংলাভাষীদের পুশব্যাক, অপমান, পরিচয়হীনতার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছে। এবার বিষয়টি নিয়ে সোজাসুজি পথে নামার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।

দলের পক্ষ থেকে বলা হয়েছে,-“বাংলায় কথা বললেই কি কেউ বিদেশি হয়ে যায়? বিজেপির মনোভাবেই স্পষ্ট, তারা বাংলা ভাষাকে অপমান করে। বাংলা বিদ্বেষই বিজেপির নীতি।”

এক সিনিয়র তৃণমূল নেতা বলেন,-“যখন কোনও রাজ্যে সরকারিভাবে এই ধরনের ভাষা বিভাজন করা হয়, তখন সেটি শুধু রাজনীতির প্রশ্ন নয়, সাংবিধানিক অধিকার এবং আত্মসম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়।”

তৃণমূলের তরফে দাবি করা হয়েছে,-“ভাষার ভিত্তিতে মানুষকে চিহ্নিত করার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। মাতৃভাষা বাংলা বললেই কাউকে ‘বিদেশি’ তকমা দেওয়ার চেষ্টা করলে, তা গোটা বাংলা তথা ভারতের মানুষের জন্য লজ্জার।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই প্রতিবাদ মিছিল থেকে বিজেপিকে সরাসরি জবাব দিতে চায় তৃণমূল। দলের এক শীর্ষ নেতা বলেন,
“এটা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটা বাংলার আত্মসম্মানের লড়াই।”১৬ জুলাইয়ের (TMC protest July 16) মিছিল ঘিরে ইতিমধ্যেই তৃণমূল কর্মীদের প্রস্তুতি শুরু হয়েছে। শিক্ষাবিদ, লেখক, সংস্কৃতি জগতের মানুষদেরও আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা গিয়েছে।