নিউজ পোল ব্যুরো: অনিল আম্বানির (Anil Ambani) অন্ধকার আর্থিক অধ্যায়ে যোগ হল আরও একটি নতুন পর্ব। এবার ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) সরাসরি ‘প্রতারক’ বলে চিহ্নিত করল প্রাক্তন শিল্পপতি এবং তার বিপুল ঋণে জর্জরিত সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনস (আরকম)-কে। এর আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও (Bank of India) একই অভিযোগে তাকে কাঠগড়ায় তুলেছিল।
আরও পড়ুন: Javed Aktar: তসলিমার পর আবারও সাংস্কৃতিক অঙ্গনে প্রশ্নচিহ্ন, জাভেদ আখতার-কে নিয়ে!
ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) বৃহস্পতিবার শেয়ার বাজারকে জানিয়েছে, তারা অনিল আম্বানিকে (Anil Ambani) এবং আরকম-এর সংশ্লিষ্ট ঋণ অ্যাকাউন্টগুলিকে ‘ফ্রড’ শ্রেণিভুক্ত করেছে। যদিও ঠিক কত টাকার ঋণের বিষয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক জানিয়েছিল, আরকম ও তাদের শাখা সংস্থাগুলি প্রায় ৩১ হাজার ৫৮০ কোটির ঋণ নিয়েছিল, যার বড় অংশই ভুলভাবে অন্য সংস্থাগুলোর মধ্যে স্থানান্তরিত হয়েছে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, তাদের পাওনা ৭২৪.৭৮ কোটি। সব মিলিয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অনিল আম্বানির(Anil Ambani) কাছে পাওনা প্রায় ১৭ হাজার কোটি টাকার বেশি। এই বিপুল অর্থের তছরুপের অভিযোগ তদন্ত করছে সিবিআই (CBI) ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অনিলের মালিকানাধীন আরকম ইতিমধ্যেই দেউলিয়া ঘোষণা হয়েছে। সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করে পাওনা মেটানোর চেষ্টা চলছে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। অতীতে ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) কেলেঙ্কারিতেও তার নাম উঠে এসেছিল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
