Gold Price : বিয়ের মরশুমে সোনার দাম হু হু করে কমল, একদিনে ২৪ ক্যারেটে ৯৮০০ টাকা পর্যন্ত পতন

কলকাতা ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: বিয়ের মরশুমে সোনার বাজারে (Gold Market) একেবারে ধামাকা অফার! হু হু করে কমল সোনার দাম (Gold Price in India)। একধাক্কায় প্রায় ১০ হাজার টাকার মতো কমে গিয়েছে সোনার দর, যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় পতন। যেভাবে সোনার দাম ক্রমাগত বাড়ছিল, তাতে আজকের দিনটি ক্রেতাদের জন্য একেবারে সুবর্ণ সুযোগ (Best Time to Buy Gold)। বিশেষ করে যারা বিয়ের মরশুমে (Wedding Season) নিজেদের জন্য বা উপহার হিসেবে সোনার গয়না কিনতে চাইছেন, তাদের জন্য আজকের দিনটি আদর্শ।

আরও পড়ুন : Jhargram : রাসযাত্রায় অনন্য রীতি! সুবর্ণরেখা নদীতে নৌকো ভাসিয়ে সূর্যদেবকে নিবেদন গোপীবল্লভপুরের গ্রামবাসীদের

আজ, ৫ নভেম্বর ২০২৫, সকাল থেকে কলকাতাসহ (Kolkata Gold Rate) দেশের অন্যান্য জায়গায় সোনার দামে নজিরবিহীন পতন দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাজারে (International Gold Price) মূল্য হ্রাসের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। সেই কারণেই আজ সোনা পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে অনেক কম দামে। ২৪ ক্যারেট সোনা (24 Carat Gold) আজ সবচেয়ে বেশি সস্তা হয়েছে। একদিনে প্রায় ৯,৮০০ টাকা দাম কমেছে। বর্তমানে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১২,১৪৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১,২১,৪৮০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ১২,১৪,৮০০ টাকা। গত সপ্তাহের তুলনায় এই দাম প্রায় ৮ শতাংশ কম। ২২ ক্যারেট সোনার (22 Carat Gold Rate) ক্ষেত্রেও উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। আজ ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১,১৩৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১,১১,৩৫০ টাকা, আর ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১১,১৩,৫০০ টাকায়। একদিনে প্রায় ৯,০০০ টাকার মতো দাম কমেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

অন্যদিকে ১৮ ক্যারেট সোনার (18 Carat Gold Price) দামও কমেছে উল্লেখযোগ্যভাবে। আজ ১ গ্রাম ৯,১১১ টাকা, ১০ গ্রাম ৯১,১১০ টাকা এবং ১০০ গ্রাম ৯,১১,১০০ টাকা। গতকাল থেকে দাম কমেছে প্রায় ৭,৩০০ টাকা।শুধু সোনাই নয়, রুপোর দাম (Silver Price Today) সামান্য হ্রাস পেয়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম ১৫,০৫০ টাকা এবং ১ কেজি রুপোর দাম ১,৫০,৫০০ টাকা। একদিনে প্রায় ৫০০ টাকা কমেছে রুপোর দর। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতা, ডলার সূচকের ওঠানামা ও বিনিয়োগকারীদের আচরণের কারণে এই দাম হ্রাস। ফলে বিয়ের মরশুমে সোনা-রুপো কেনার এখনই সবচেয়ে উপযুক্ত সময়।