নিউজ পোল ব্যুরো: কসবা ল-কলেজ গণধর্ষণ-কাণ্ডে উত্তাল বাংলার। তার রেশ গিয়ে পৌঁছেছে দিল্লিতেও। কেন্দ্রীয় বিজেপি নেতারাও ঘটনার সমালোচনা করেছেন। ঘটনা নিয়ে এবার তদন্ত কমিটি (Investigation Committee) তৈরি করল বিজেপি। তদন্ত কমিটি ঘটনা নিয়ে যা যা তথ্য পাবে তা তুলে দেবে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে (JP Nadda)।
শুক্রবার থেকে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। ঘটনার নেপথ্যের তথ্য বের করতেই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন জেপি নড্ডা। সেই কমিটিতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সৎপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিনাক্ষী লেখি, লোকসভার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্রা। সূত্রের খবর এই দল খুব শীঘ্র বাংলায় আসবে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং সেই রিপোর্ট পেশ করবে নাড্ডার কাছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো বিজেপির এই তথ্য তথ্য অনুসন্ধান কমিটি পাঠানো নতুন নয়। এর আগেও একাধিকবার একাধিক ইস্যুতে বাংলায় তদন্ত কমিটি পাঠিয়েছে বিজেপি। বিজেপির এই তদন্ত কমিটি নিয়ে খোঁচাও দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। মনে করিয়ে দিয়েছেন ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্তরা।
প্রসঙ্গত, শুক্রবার কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজে ধর্ষণের ঘটনা সামনে আসে। গ্রেফতার করা হয় ৩ জনকে। যাদের মধ্যে মূল অভিযুক্ত তৃণমূলের ছাত্রপরিষদের নেতা বলেই অভিযোগ উঠেছে। এমনকি নির্যাতিতা তরুণীর শারীরিক পরীক্ষা করেও মিলেছে ধর্ষণের প্রমাণ। অভিযোগ উঠেছে কলেজের বিল্ডিং-এর ভিতরেই কসবার কলেজে প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত গত ২৫ জুন তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তা অস্বীকার করার কারণেই ধর্ষণ করে অভিযুক্ত। সেই কাজে তাকে সাহায্য করেছিল আরও দুজন। শনিবার পর্যন্ত এই ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। বিজেপির তদন্তে কি তথ্য উঠে আসে সেটাই দেখার (Investigation Committee)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
