নিউজ পোল ব্যুরো: সোমবার থেকে শুরু হল বিধাননগর (Bidhannagar) বিধানসভার সল্টলেক(saltlake) অংশে রাস্তা নির্মাণের কাজ। বিধাননগর পৌরনিগমের ২৮ থেকে ৪১ নম্বর ওয়ার্ডের রাস্তার(road) কাজ শুরু হয়েছে। বিধানসভা এলাকায় রাস্তা সংস্কারের(road developmnet) জন্য বরাদ্দ হয়েছে ২৫ কোটি টাকা। সোমবার তার উদ্বোধন করলেন বিধায়ক তথা দমকলমন্ত্রী সুজিত বোস। উপস্থিত ছিলেন বিধাননগর মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা।

আজ সল্টলেক নয়াপট্টিতে রাস্তা সংস্কারের সূচনা হলো। এরপর থেকে ১৪ টি ওয়ার্ডে কাজ শুরু হবে। রাস্তার কাজ শেষ হলে জলের সমস্যা সমাধানে হাত দেবে পৌরনিগম। বিধাননগরকে সুন্দরভাবে সাজাতে যা যা করণীয় সবই করবে বিধান নগর পৌরনিগম এমনটাই দাবী কর্তৃপক্ষের। জানিয়ে রাখা ভালো, শুক্রবার বিধায়ক সুজিত বোস ১৪ টি ওয়ার্ডের কাউন্সিলর দের নিয়ে বৈঠক করেন। তার পরেই সাংবাদিক বৈঠক করে জানান যে আগামী ৩ তারিখ সকাল ১১ টার সময় আনুষ্ঠানিক ভাবে এই রাস্তার কাজ শুরু হবে। বিধান নগর এর এই ১৪ টি ওয়ার্ডের জন্য ২৫ কোটি টাকা দিয়েছে UDMA। এক মাসের মধ্যে এই কাজ শেষ করতে বলা হয়েছে।”

মন্ত্রী তথা বিধায়ক সুজিত বোস জানান, “বিধান নগর বিধানসভার মধ্যে যে ১৪ টি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের রাস্তাগুলো সারা এর জন্য টাকা বরাদ্দ হয়েছে।” সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিধান নগরের পৌর নিগমের আধিকারিক, ১৪ টি ওয়ার্ডের কাউন্সিলর, দেবরাজ চক্রবর্তী, সঙ্গে এজেন্সির লোকজন। সুজিত বোস বলেছেন, “বিধান নগরের রাস্তাঘাট অনেকাংশে খারাপ হয়েছে এটা বাস্তব। এটা অস্বীকার করি না। ২৫ কোটি টাকার কাজ ইমিডিয়েট যেটা আমাদের ইউডিএমএ ডিপার্টমেন্ট থেকে দিয়েছে এই টাকা। সেই ২৫ কোটি টাকার টেন্ডার ইতিমধ্যেই করা হয়ে গেছে। এই কাজটি আগামী তিন তারিখ থেকে শুরু হবে। নয়াপট্টি থেকে আনুষ্ঠানিকভাবে এই কাজ সকাল ১১ টা থেকে শুরু করা হবে। এর পাশাপাশি আরও ১২ কোটি টাকার একটা প্রকল্প kmda করছে বিধান নগরের রাস্তাঘাট এর জন্য। তার মধ্যে সাড়ে চার কোটি টাকার বরাদ্দ পেয়ে গেছি। এই ২৫ কোটি টাকার কাজগুলো এক মাসের মধ্যে শেষ করতে হবে।”
আরও পড়ুনঃ New Car Rule- Delhi: ১৫ বছরের পুরোনো গাড়ির দিন শেষ! ৩১ মার্চের পর মিলবে না পেট্রল
সল্টলেকের(saltlake) উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, “এছাড়াও অ্যাডেড এরিয়ার রাস্তা গুলো খারাপ আছে।রাস্তা ছাড়াও পানীয় জলের সামনে গরম আসছে, সেই কারণে একটা বড় জলপ্রকল্প করা হচ্ছে। যে জল প্রকল্পের মধ্যে বিশেষ করে এডেড এরিয়া সেখানে সার্ভেস ওয়াটার পেতনা এটা নিয়ে অভিযোগ ছিল বিশেষ করে আমাদের ৩৫ ৩৬ ও ২৮ নম্বর ওয়ার্ডের। সেখানেও প্রায় ৬৬ কোটি টাকা একটা বড় প্রকল্প করা হচ্ছে। এছাড়াও ১৫ টা ওভারহেড ট্যাংক যেগুলো সংস্কার করা হচ্ছে। ময়লা নিয়ে ও একটু সমস্যা ছিল, সেখানে দাঁড়িয়ে ২৫টি কম্প্যাক্টর মেশিন কিনতে চলেছি। বিধান নগরের লাইটেরও কিছু সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে। অনেকেই বলেছেন যে লাইটের বাতিগুলো টিপটিপ করে জ্বলে খুব উজ্জ্বল নয়। সেই জন্য একটা ডিপিয়ার রেডি করা হচ্ছে গ্রীন সিটি থেকে যদি কিছু ফান্ড পাওয়া যায়।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
