নিউজ পোল ব্যুরো: গত জুলাইয়ে বাংলাদেশে এক ভয়াবহ নৃশংসতার ছবি দেখতে পেয়েছে গোটা বিশ্ব। পশ্চিমবঙ্গেও কি এমন ছবি দেখা যাবে অদূর ভবিষ্যতে? তেমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন সুকান্ত।
আরও পড়ুনঃ Abhishek Banerjee: নেতাজি ইনডোরে প্রাপ্তির ভাঁড়ার কতটা পূর্ণ হল অভিষেকের?
আজ থেকে শুরু হল উচ্চমাধ্যমিক। আবার এদিনই যাদবপুরের পড়ুয়াকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন SFI। সুকান্তকে (Sukanta Majumdar) এদিন সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি মনে করি, উচ্চমাধ্যমিক শুরুর দিন ছাত্র ধর্মঘট ডাকা উচিত নয়। এমন কিছু করা উচিত নয় যাতে ছাত্রছাত্রীদের অসুবিধায় পড়তে হয়।” যোগ করেন, “আমরাও ভেবেছিলাম বিক্ষোভ দেখাব। কিন্তু সেই কর্মসূচি আমরা এমনভাবে পরিবর্তিত করেছি যাতে ছাত্রছাত্রীদের কোনো সমস্যায় পড়তে না। পথে নেমে বিক্ষোভ প্রদর্শন বা এজাতীয় কিছু ভারতীয় জনতা পার্টি করবে না।”

ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে এদিন মেদিনীপুর কলেজে সংঘর্ষে জড়িয়ে পড়ে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদ। এরপর সেই প্রসঙ্গে বলতে গিয়েই বাংলাদেশকে টেনে চাঞ্চল্যকর দাবিটি করেন সুকান্ত (Sukanta Majumdar)। বিজেপির রাজ্য সভাপতির কথায়, “এসব এখন অনেক দেখা যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন বাংলাদেশের ঘটনা আর এ রাজ্যে সরস্বতী পুজো বন্ধের ঘটনা দেখে মানুষ বুঝতে পেরে গিয়েছেন যে বাংলাদেশ পার্ট টু হতে চলেছে পশ্চিমবঙ্গ। সেই কারণেই সিপিএমকে দিয়ে হিন্দু ভোট ভাগ করতে চাইছেন তিনি। কারণ আর ৪ শতাংশ ভোট পেলেই তো রাজ্যে সরকার গড়ে ফেলবে ভারতীয় জনতা পার্টি।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
সুকান্ত আরও বলেন, “রাজনীতিতে তখনই হামলা হবে যখন আপনি প্রাসঙ্গিক হন। এতদিন সিপিএম প্রাসঙ্গিক ছিল না। এখন উল্টো চেষ্টা করা হচ্ছে। হামলা করে প্রাসঙ্গিক করার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলার মানুষ বুঝে গিয়েছে যে সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে সুবিধা করে দেওয়া।”
