নিউজ পোল ব্যুরো: লা নিনার প্রভাবে রাজ্যে শীতের দাপট ক্রমশ স্পষ্ট হচ্ছে। উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশের ফলে দক্ষিণবঙ্গ(South Bengal) থেকে উত্তরবঙ্গ (North Bengal)— সর্বত্রই ঠান্ডার অনুভূতি বাড়ছে (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আপাতত বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ না থাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আগামী কয়েকদিন রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান— এই জেলাগুলিতে শীতের প্রকোপ আরও বাড়বে (Weather Update)। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রায় সামান্য ওঠানামা চললেও বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। তবে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে (Weather Update)। কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। ফলে আপাতত জাঁকিয়ে শীত না এলেও হালকা কাঁপুনি বজায় থাকবে মহানগরী ও আশপাশের জেলাগুলিতে। শীতের সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও বাড়ছে (Weather Update)। সকালের দিকে শিশির ও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। যদিও এই মুহূর্তে ঘন কুয়াশার জন্য আলাদা কোনও সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে উত্তরবঙ্গে শীতের প্রভাব আরও তীব্র (North Bengal Weather Update)। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং— এই চার জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী সাত দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেই পূর্বাভাস (Weather Update)। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা— সর্বত্রই শীতের আমেজ থাকবে চোখে পড়ার মতো। নতুন সপ্তাহে রাজ্যজুড়ে শীতের অনুভূতি আরও জোরালো হবে বলেই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর (Weather Update)।
