নিউজ পোল ব্যুরো: বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে আমিষ পদ না থাকলে যেন তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না। আর রবিবারের দুপুরে যদি পাতে পরে ডিমের এক অভিনব পদ তাহলে কেমন হয়!এই রান্না বানানো যেমন সহজ, তেমন খেতেও সুস্বাদু। বাচ্চা থেকে বড় সকলে চেটেপুটে খেয়ে নেবে। এমন রান্নার হদিশ পেলে সবথেকে খুশি হয় বাড়ির গৃহিণীরা। কারণ তাদেরকেই প্রতিদিন চিন্তা করতে হয় আজ কি খাবার রান্না করা যায়। আবার বাড়ির লোকের মুখে এক খাবার প্রতিদিন রোচে না। তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিতে পারেন কাজু ডিমের কারি (Cashew Egg Curry)।
আরও পড়ুন: Egg Saoji Curry: রবিবারের মধ্যাহ্নভোজে আনুন নতুন চমক, বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের সাওজি কারি
উপকরণ:
৪টি ডিম
১ কাপ জলে ভেজানো কাজু
পোস্ত
তিল
৩টি পেঁয়াজের কুচি
৩টি টমেটো কুচি
আধকাপ টক দই
আধকাপ ক্রিম
২ টেবিলচামচ আদা-রসুন বাটা
দেড় চা-চামচ গোটা জিরে
১ চা-চামচ ধনেগুঁড়ো
আধ চা-চামচ হলুদগুঁড়ো
স্বাদমতো লঙ্কাগুঁড়ো
১ চা-চামচ গরমমশলা গুঁড়ো
২ টেবিলচামচ ঘি
স্বাদমতো নুন
অল্প কুচোনো ধনেপাতা
প্রণালী:
ডিমের যেকোনো রান্না করতে হলে প্রথমেই সেগুলি সেদ্ধ করে ঠাণ্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মাঝখান থেকে কেটে নিন। এতে রান্নার মশলা পুরোপুরি ভাবে ডিমের মধ্যে ঢুকবে। অন্যদিকে ব্লেন্ডারে আগের রাত থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম, পোস্ত, তিল, এবং ফেটিয়ে নেওয়া দই দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে।
এখন প্যানে ঘি দিয়ে তার মধ্যে ফোড়ন হিসেবে গোটা জিরে দিতে হবে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং টমেটো কুচি দিয়ে ভালভাবে নাড়তে থাকতে হবে। মশলা তৈরি হয়ে গেলে তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা এবং স্বাদমতো নুন ও চিনি মিশিয়ে ঢাকা দিতে হবে।
ঢাকা খোলার পর মিক্সিতে ব্লেন্ড করে রাখা মশলা এবার রান্নার মধ্যে দিয়ে দিন। অল্প জল দিতে পারেন গ্রেভি তৈরি জন্য। এবার ডিমগুলি এক এক করে রান্নায় যোগ করে হালকা হাতে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাজু ডিমের কারি (Cashew Egg Curry)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
