WBSSC: চাকরির বার্তা পুজোর পরেই, শিক্ষাকর্মী নিয়োগে রাজ্যজুড়ে উচ্ছ্বাস

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: রাজ্যের স্কুলগুলিতে (Schools in West Bengal) শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া ফের শুরু করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ( WBSSC)। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হল গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি (Recruitment Notification for Group C & Group D Posts)। কমিশনের তরফে জানানো হয়েছে, আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ৩ নভেম্বর থেকে এবং চলবে ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুন:Shyam Sundar Co Jewellers: শ্যাম সুন্দর জুয়েলার্সে শুরু ‘চমক ভরা ধনতেরাস ২০২৫’, সোনার ও হিরের গয়নায় বিশেষ ছাড় ও লাকি ড্র

আবেদনকারীরা ফি জমা দিতে পারবেন ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সাধারণ প্রার্থীদের (General Candidates) জন্য আবেদন ফি নির্ধারিত হয়েছে ₹400, আর তফসিলি জাতি (SC) ও তফসিলি জনজাতি (ST) প্রার্থীদের ক্ষেত্রে ফি ₹150। আবেদনকারীদের বয়সসীমা (Age Limit) রাখা হয়েছে সর্বোচ্চ ৪০ বছর (Not more than 40 years)। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা (Written Examination) শেষে নেওয়া হবে ইন্টারভিউ (Interview)। এই দুই ধাপের ভিত্তিতেই প্রস্তুত করা হবে চূড়ান্ত প্যানেল (Final Panel)। পরবর্তীতে প্রকাশিত হবে ওয়েটিং লিস্ট (Waiting List), যার মেয়াদ প্রথম কাউন্সেলিং (Counselling) থেকে এক বছর এবং প্রয়োজনে আরও ছ’মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে—অর্থাৎ সর্বমোট দেড় বছর (1.5 years)। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) এক্স (X – formerly Twitter) হ্যান্ডলে লিখেছেন, “পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) উপদেশ ও তত্ত্বাবধানে শিক্ষা দপ্তরের (School Education Department) এই উদ্যোগ রাজ্যের যুবসমাজের (Youths of Bengal) জন্য নতুন আশার আলো।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, গত ২৯ অগস্ট কমিশনের তরফে জানানো হয়েছিল যে, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৬ সেপ্টেম্বর এবং চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। কিন্তু ১৭ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত এক নতুন বিজ্ঞপ্তিতে (Revised Notice) কমিশন জানায়, কিছু প্রশাসনিক কারণে (Administrative Reasons) নির্ধারিত তারিখে আবেদন গ্রহণ সম্ভব হচ্ছে না। তাই পুনর্নির্ধারণ করা হয়েছে তারিখ। ফলে এবার নবীন প্রজন্মের (New Generation Applicants) জন্য বড় সুযোগ আসছে রাজ্যের স্কুলে চাকরি (School Jobs in West Bengal) পাওয়ার। SSC-র এই পদক্ষেপে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে বলেই মনে করছে শিক্ষা মহল (Education Sector)।