চোরবাগান কাণ্ডে ক্ষোভের আগুন, গ্রামে ঢুকতেই সাংসদ মিতালি বাগকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান!

রাজ্য

নিউজপোল ব্যুরো: চোরবাগান কান্ডে শোকের ছায়া রাজ্যজুড়ে। আরামবাগে বালিয়া গ্রামে একই পরিবারের তিন সদস্যের প্রাণহানি। এই ঘটনার দুই দিন পর নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন সাংসদ মিতালি বাগ। গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে তাঁর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেয়।

বিক্ষোভকারীদের বক্তব্য, এত বড় ঘটনায় যখন গোট রাজ্যের শোকের ছায়া তখন কোথায় ছিলেন মিতালী ভাগ। তিনি আরামবাগের সাংসদ হয়ে কেন দ্রুত পরিবারের পাশে এসে দাঁড়াননি। তাঁদের অভিযোগ, ঘটনার পর দু’দিন পেরিয়ে গেলেও এলাকার সাংসদের দেখা মেলেনি। শোকাহত পরিবারের জন্য কী সাহায্য করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা।

বিক্ষোভ চলাকালীন এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আপনি তো সাংসদ, কীভাবে সাহায্য করেছেন?” একের পর এক প্রশ্নে সাংসদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীদের একাংশ।

স্থানীয়দের দাবি, আগামীকাল মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে বালিয়া গ্রামে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগেই কালো কাচে ঢাকা গাড়িতে গ্রামে পৌঁছন মিতালি বাগ। তাঁকে দেখেই বিক্ষোভ শুরু হয়। পরে রাস্তা ফাঁকা হলে দ্রুত এলাকা ছাড়ে তাঁর গাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত সাংসদ মিতালি বাগের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শোকের আবহে জনপ্রতিনিধিদের ভূমিকা ও পরিবারের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে উঠছে প্রশ্ন।