‘থিমের জন্যেই যত কাণ্ড’, চোরবাগান বিপর্যয় নিয়ে বিস্ফোরক দাবি কৌস্তভ বাগচীর!

নিউজপোল ব্যুরো: উৎসবের আলোর মাঝেই মর্মান্তিক পরিণতি। চোরবাগানের পদপিষ্টের ঘটনায় একাধিক মানুষের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুজোর আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে থিম পুজোর প্রবণতা নিয়ে সরব হলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। তাঁর মতে, পুজোর জাঁকজমক ও থিমের প্রতিযোগিতার বদলে সনাতনী রীতি মেনে সাত্ত্বিকভাবে আরাধনায় মন দেওয়া উচিত। কৌস্তভের কথায়, ‘থিমের জন্যেই যত কাণ্ড’। […]

Continue Reading

চোরবাগান কাণ্ডে ক্ষোভের আগুন, গ্রামে ঢুকতেই সাংসদ মিতালি বাগকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান!

নিউজপোল ব্যুরো: চোরবাগান কান্ডে শোকের ছায়া রাজ্যজুড়ে। আরামবাগে বালিয়া গ্রামে একই পরিবারের তিন সদস্যের প্রাণহানি। এই ঘটনার দুই দিন পর নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন সাংসদ মিতালি বাগ। গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে তাঁর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেয়। বিক্ষোভকারীদের বক্তব্য, এত বড় ঘটনায় যখন গোট রাজ্যের শোকের ছায়া তখন কোথায় ছিলেন মিতালী ভাগ। তিনি […]

Continue Reading

চোরবাগান কাণ্ডে শোকের আবহে রাজনীতি নয়, বিরোধীদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন শুভেন্দু?

নিউজপোল ব্যুরো: বাঙালির কাছে দূর্গাপুজা এক আবেগ ,আনন্দ আর আলোর উৎসব।সেই আলো এক লহমায় অন্ধকার ডেকে আনল কিছু পরিবারের কাছে ।প্রতিমা দেখতে এসে খালি হল মায়ের কোল।চোরবাগান সার্বজনীন দূর্গোৎসবের ঘটনা নিস্তব্ধ করেছে মুখর কলকাতাকে।থমথমে ভাব নেমেছে প্রতিটা বড় বড় পুজো মন্ডপে। কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি।এই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা […]

Continue Reading

পুজোর আনন্দ মুছে শোকের ছায়া, বিহার থেকে ঠাকুর দেখতে এসে আর হল না ফেরা

নিউজপোল ব্যুরো:দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে সুদূর বিহার থেকে কলকাতায় এসেছিলেন। চোখে ছিল শহরের পুজো দেখার স্বপ্ন, মনে ছিল উৎসবের আনন্দ। কিন্তু সেই আনন্দই মুহূর্তে বদলে গেল গভীর শোকে। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের মর্মান্তিক দুর্ঘটনা যেন এক নিমেষে সব আনন্দ কেড়ে নিল। ঠাকুর দেখতে এসে আর বাড়ি ফেরা হল না! দুর্গাপুজোর সময়ে কলকাতার মণ্ডপগুলিতে […]

Continue Reading

চোরবাগানের দুর্ঘটনার জের, সপ্তমী থেকে নবমী পর্যন্ত একাধিক রাস্তায় ১৬৩ ধারা

নিউজপোল ব্যুরো: চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর পুজোর ভিড় নিয়ন্ত্রণে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। সপ্তমীর সন্ধ্যায় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপ সংলগ্ন একাধিক রাস্তায় জারি করা হল ১৬৩ ধারা। রবিবার, ১৮ অক্টোবর থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দার জারি করা নির্দেশিকা অনুযায়ী, […]

Continue Reading

চোরবাগানের ঘটনার পর সতর্কতা, দর্শনার্থীদের জন্য বন্ধ একাধিক বড় মণ্ডপ

নিউজপোল ব্যুরো: চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর দুর্গাপুজোর মণ্ডপগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। উৎসবের আনন্দের মাঝেই এই বিপর্যয় উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতার একাধিক জনপ্রিয় পুজো মণ্ডপে আপাতত সাধারণ দর্শকদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বন্ধ থাকা মণ্ডপগুলির তালিকায় রয়েছে টালা প্রত্যয়, চেতলা অগ্রণী এবং আলিপুর […]

Continue Reading

চোরবাগান দুর্ঘটনায় আহতদের ৫ লক্ষ টাকা সাহায্য, চিকিৎসার খরচ দেবে রাজ্য

নিউজপোল ব্যুরো: মহাসপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় আহতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিল রাজ্য সরকার। আহত প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আহতদের যাবতীয় চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনওরকম খামতি রাখা হবে […]

Continue Reading