নিউজপোল ব্যুরো:দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে সুদূর বিহার থেকে কলকাতায় এসেছিলেন। চোখে ছিল শহরের পুজো দেখার স্বপ্ন, মনে ছিল উৎসবের আনন্দ। কিন্তু সেই আনন্দই মুহূর্তে বদলে গেল গভীর শোকে। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের মর্মান্তিক দুর্ঘটনা যেন এক নিমেষে সব আনন্দ কেড়ে নিল। ঠাকুর দেখতে এসে আর বাড়ি ফেরা হল না!
দুর্গাপুজোর সময়ে কলকাতার মণ্ডপগুলিতে ভিড় উপচে পড়ে। আলোর রোশনাই, প্রতিমা দর্শন আর উৎসবের টানে প্রতি বছরই ভিন্রাজ্য থেকে বহু মানুষ শহরে আসেন। বিহার থেকেও অনেকে কলকাতার পুজো দেখতে হাজির হয়েছিলেন। কিন্তু চোরবাগানের দুর্ঘটনা সেই উৎসবের আবহে নামিয়ে এনেছে শোকের ছায়া।
শনিবার সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে অতিরিক্ত ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। প্রবল বৃষ্টির জেরে মণ্ডপে ভিড় বাড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার খবর সামনে এসেছে। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উৎসবের দিনে এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ শহর। যে কলকাতায় পুজোর আনন্দ ভাগ করে নিতে এসেছিলেন অসংখ্য মানুষ, সেই শহরেই এমন বিপর্যয় কেড়ে নিল বহু পরিবারের প্রিয়জনকে।আদেও ওই ব্যক্তি বিহারের কিনা সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য মেলেনি।
