পাঁজরের হাড় ভেঙে ঢুকেছে ফুসফুসে! চোরবাগান বিপর্যয়ে ময়নাতদন্তের রিপোর্টে শিউরে ওঠার মতো তথ্য

নিউজপোল ব্যুরো: চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এল ভয়াবহ তথ্য। প্রবল ভিড়ের চাপে অন্তত ৬ জনের পাঁজরের হাড় ভেঙে যায়। সেই ভাঙা হাড় ফুসফুসে ঢুকে যাওয়ার কথাও উল্লেখ রয়েছে রিপোর্টে। দমবন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত—সব মিলিয়ে এই বিপর্যয়ের ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে। প্রাথমিক রিপোর্ট […]

Continue Reading

চোরবাগান কাণ্ডে ১৯ প্রাণহানির পর সামনে এল মৃতদের পরিচয়! তদন্তে পুজো কমিটি ও নিরাপত্তা ব্যবস্থার ভূমিকা, গ্রেপ্তার ৭

নিউজপোল ব্যুরো: চোরবাগান সর্বজনীনের মর্মান্তিক ঘটনার পর পুজোর নিরাপত্তা নিয়ে আরও সতর্ক রাজ্য প্রশাসন। উৎসবের আনন্দে যাতে নতুন করে কোনও বিপদ না ঘটে, সেই লক্ষ্যেই তৎপরতা বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে ভবানী ভবনে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর দিনগুলিতে মানুষের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে রাখা হবে, তা নিয়েই বৈঠকে আলোচনা […]

Continue Reading

পুজোর আনন্দ মুছে শোকের ছায়া, বিহার থেকে ঠাকুর দেখতে এসে আর হল না ফেরা

নিউজপোল ব্যুরো:দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে সুদূর বিহার থেকে কলকাতায় এসেছিলেন। চোখে ছিল শহরের পুজো দেখার স্বপ্ন, মনে ছিল উৎসবের আনন্দ। কিন্তু সেই আনন্দই মুহূর্তে বদলে গেল গভীর শোকে। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের মর্মান্তিক দুর্ঘটনা যেন এক নিমেষে সব আনন্দ কেড়ে নিল। ঠাকুর দেখতে এসে আর বাড়ি ফেরা হল না! দুর্গাপুজোর সময়ে কলকাতার মণ্ডপগুলিতে […]

Continue Reading

চোরবাগানে উৎসবের আলো নিভে ১৯ প্রাণের কান্না, ‘রাজনীতি হবে, কিন্তু এখন সঠিক সময় নয়’— সজল ঘোষের বার্তা

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর আনন্দ মুহূর্তে পরিণত হল গভীর শোকে। চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ বাংলা। কীভাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, ভিড় সামলানোর ব্যবস্থা কতটা কার্যকর ছিল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার পর চোরবাগান সংলগ্ন রাস্তায় আগামী ২০ তারিখ পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে বলে […]

Continue Reading

‘টাকা দিয়ে প্রাণ ফেরানো যাবে?’ চোরবাগান দুর্ঘটনায় প্রশাসনকে প্রশ্ন অভিনেত্রী অরিজিতার

নিউজপোল ব্যুরো: উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জনপ্রিয় অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয়ের সুবাদে পরিচিত এই অভিনেত্রী, যাঁকে দর্শক ‘বাবুউর মা’ হিসেবেও চেনেন, তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে পুজোর নিরাপত্তা ও সরকারি ক্ষতিপূরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অরিজিতার অভিযোগ, এবছর পুজোর ট্রাফিক নিয়ন্ত্রণ এবং […]

Continue Reading

চোরবাগান দুর্ঘটনায় আহতদের ৫ লক্ষ টাকা সাহায্য, চিকিৎসার খরচ দেবে রাজ্য

নিউজপোল ব্যুরো: মহাসপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় আহতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিল রাজ্য সরকার। আহত প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আহতদের যাবতীয় চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনওরকম খামতি রাখা হবে […]

Continue Reading