নিউজ পোল ব্যুরো: শীতের প্রবল দাপট এবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) জেলাগুলোতে কাঁপুনি জাগাচ্ছে। কিছুদিন আগেও এমন তীব্র শীতের পূর্বাভাস পাওয়া যাচ্ছিল না। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে এই শীতের মাত্রা এবার সাধারণের চেয়ে অনেক বেশি থাকবে। ইতিমধ্যেই গত ১৩ বছরের রেকর্ড ভেঙে রাজ্যে তাপমাত্রা কমে গিয়েছে (Weather Update)। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি কমতে পারে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে (IMD), বৃহস্পতিবার পর্যন্ত আরও দুই-তিন ডিগ্রি কমে যেতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশা (fog) জেলাগুলোকে ঢেকে রাখছে, যার ফলে দৃশ্যমানতা অনেক জেলায় ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কমে যেতে পারে। তাপমাত্রার বড়সড় হেরফের না হলেও শীতের তীব্রতা অনুভূত হবে (Weather Update)।
আরও পড়ুন : Java Man : জাভা মানব জীবাশ্ম ইন্দোনেশিয়ায় ফিরল! ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা
উত্তরবঙ্গের অবস্থা আরও গুরুতর (North Bengal Weather Update)। দার্জিলিংয়ের তাপমাত্রা এখন মাত্র ৩ ডিগ্রি, সমতলের জেলাগুলোও তাপমাত্রা নেমেছে। চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি উত্তুরে হাওয়ার দাপটও বাড়ছে, যা আরও শীত অনুভূত করবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে (Weather update)। শৈত্যপ্রবাহের (Cold Alert) কারণে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, এবং দক্ষিণ ও উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতেও শীতের তীব্রতা বেড়েছে। জেলাগুলোতে দিনে ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। পাশাপাশি কুয়াশার (fog) প্রভাব আরও বাড়বে, বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার মতো এলাকায় (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-
https://youtube.com/@thenewspole
এদিকে, দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও বৃষ্টি নেই। শীতপ্রবাহের মধ্যে কুয়াশা ও ঠান্ডার কারণে সড়ক, যানজট এবং বাইরে চলাচল অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। আবহাওয়া দফতর সতর্ক করেছে, আগামী কয়েকদিন শীতের তীব্রতা থাকবে চরমে। শীতের এই নতুন রূপ দেখেই বোঝা যাচ্ছে, যে তীব্রতা এবং কুয়াশার প্রভাবে জীবনযাত্রা কিছুটা ব্যাহত হতে পারে, তাই প্রয়োজনীয় সতর্কতা মেনে চলাই বুদ্ধিমানের কাজ (Weather Update)।
