চোরবাগান কাণ্ডে শোকের আবহে রাজনীতি নয়, বিরোধীদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন শুভেন্দু?

রাজ্য

নিউজপোল ব্যুরো: বাঙালির কাছে দূর্গাপুজা এক আবেগ ,আনন্দ আর আলোর উৎসব।সেই আলো এক লহমায় অন্ধকার ডেকে আনল কিছু পরিবারের কাছে ।প্রতিমা দেখতে এসে খালি হল মায়ের কোল।চোরবাগান সার্বজনীন দূর্গোৎসবের ঘটনা নিস্তব্ধ করেছে মুখর কলকাতাকে।থমথমে ভাব নেমেছে প্রতিটা বড় বড় পুজো মন্ডপে।

কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি।এই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধী শিবির। শুভেন্দু জানান, রাত ৮টা ২০ মিনিট নাগাদ পুলিশ কমিশনারের কাছ থেকে দুর্ঘটনার খবর পান তিনি।তাঁর স্পষ্ট বক্তব্য, “মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না।” একই সঙ্গে তৃণমূল আমলে ঘটে যাওয়া একাধিক বিপর্যয়ের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

এরপরই বিরোধীদের নিশানা করে মাঝেরহাট, তারাতলা, পানিহাটি এবং উত্তরবঙ্গের বিপর্যয়ের প্রসঙ্গ টানেন তিনি। আগের সরকারের সময় পুজোর আগে বর্ষায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথাও বলেছেন। সেই সময়ের পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে বিরোধীদের কটাক্ষ করেন শুভেন্দু।

দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাত করেছেন বলে জানান তিনি।তিনি বলেন, পরিবারের সদস্যরা তাঁর হাত ধরেছিলেন এবং সরকারের উপর আস্থা প্রকাশ করেছেন।,চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে ভিড়ের চাপে হুড়োহুড়িতে প্রায় ১৯ জনের মৃত্যু,ও একাধিক দর্শনার্থীর অস্ত্র খবর পাওয়া গেছে।