নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের (West Bengal) পঞ্চায়েত ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে বড়সড় আর্থিক সাহায্য (Fund for Bengal) ঘোষণা করল কেন্দ্র। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, কেন্দ্রীয় সরকার রাজ্যকে ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা ‘সংযুক্ত (মৌলিক) অনুদান’ (Fund for Bengal) খাতে দিয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবর্ষে এটি প্রথম কিস্তি, যা রাজ্যের তৃণমূল (TMC) স্তরের প্রশাসন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কাছে সরাসরি পৌঁছাবে। এই তহবিল রাজ্যের ৩,২২৪টি গ্রাম পঞ্চায়েত, ৩৩৫টি পঞ্চায়েত সমিতি এবং ২১টি জেলা পরিষদের মধ্যে বণ্টিত হবে বলে কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: WBSSC: চাকরির বার্তা পুজোর পরেই, শিক্ষাকর্মী নিয়োগে রাজ্যজুড়ে উচ্ছ্বাস
শুধু পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়নই নয়, একই সঙ্গে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতেও বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। স্বাস্থ্য খাতে রাজ্যকে দেওয়া হয়েছে অতিরিক্ত ১৫১ কোটি টাকারও বেশি অনুদান (Fund for Bengal)। এই অর্থও পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় বরাদ্দ, যা ব্যবহৃত হবে গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সাব-সেন্টারগুলিতে আধুনিক ডায়াগনস্টিক পরিষেবা গড়ে তুলতে। লক্ষ্য, যাতে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ন্যূনতম চিকিৎসা ও পরীক্ষা সুবিধা সহজে পান।
এই অনুদান অবশ্য একক তহবিল নয়। অর্থ কমিশনের সুপারিশ মেনে গত অর্থবর্ষ মিলিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ পেয়েছে মোট ৪,১৮১ কোটি ২৩ লক্ষ টাকা। যার মধ্যে ২,০৮২ কোটি ১৩ লক্ষ টাকা এসেছে ‘সংযুক্ত অনুদান’ খাতে এবং বাকি ২,০৯৯ কোটি ১০ লক্ষ টাকা ‘আবদ্ধ অনুদান’ খাতে। সদ্য প্রাপ্ত ৬৮০ কোটি টাকা এরই মধ্যে রাজ্যের হাতে এসেছে ৬ অক্টোবর।
এই বরাদ্দকে সামনে রেখে বলা চলে, পঞ্চায়েত থেকে স্বাস্থ্য— গ্রামীণ পরিকাঠামোকে চাঙ্গা করতে কেন্দ্রের তরফে রাজ্যকে আর্থিকভাবে মজবুত করার কৌশল শুরু হয়েছে। রাজনৈতিকভাবে দেখলে, পঞ্চায়েত নির্বাচনের পরে এবং লোকসভা ভোটের আগে রাজ্যের গ্রামীণ জনজীবনে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার দিকেই নজর দিল কেন্দ্র। এটি একদিকে যেমন প্রশাসনিক সহায়তা, তেমনই অন্যদিকে ভোট কৌশলের অঙ্গ বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
