নিউজ পোল ব্যুরো: রেললাইনের ধারে দাঁড়িয়ে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা রুখতে একযোগে প্রযুক্তি ও সচেতনতার পথে হাঁটছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)। যাত্রী সুরক্ষা ও রেল সম্পত্তি রক্ষার স্বার্থে এই ধরনের বিপজ্জনক প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। বিশেষ করে খড়গপুর ডিভিশনে গত এক বছরে একাধিক পাথর নিক্ষেপের ঘটনা সামনে আসার পর থেকেই সক্রিয় হয়েছে রেল প্রশাসন (Indian Railway)। রেল সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে খড়গপুর ডিভিশনে (Kharagpur Division) চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মোট ২৬টি মামলা দায়ের হয়েছে এবং ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে নাবালক ও কিশোরের সংখ্যাই বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই খেলাচ্ছলে এই ঘটনা ঘটালেও, তদন্তে তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ করা হয়েছে। নাবালকদের ক্ষেত্রে আদালতে হাজির করা হয়েছে অভিভাবকদের। ভবিষ্যতে সন্তানরা যেন এই ধরনের কাজ না করে, সেই মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন : Slow Travel : চেকলিস্ট ভ্রমণের যুগ শেষ! জেন-জির হাত ধরে পর্যটনে নতুন ট্রেন্ড ‘স্লো ট্রাভেল’
এই সমস্যার স্থায়ী সমাধানে প্রযুক্তির উপর বিশেষ জোর দিয়েছে আরপিএফ (RPF)। খড়গপুর ডিভিশনের (Kharagpur Division) বিভিন্ন সংবেদনশীল এলাকায় সৌরশক্তি চালিত সিসিটিভি (CCTV)বা সোলার ক্যামেরা (Solar Camera) বসানো শুরু হয়েছে। গত দু’মাসে মোট ১০টি সোলার ক্যামেরা (Solar Camera) স্থাপন করা হয়েছে। খড়গপুর-হাওড়া শাখার টিকিয়াপাড়া, উলুবেড়িয়া-বাগনান স্টেশন সংলগ্ন এলাকা, খড়গপুর ইয়ার্ড, খড়গপুর-টাটানগর শাখার ঘাটশিলা-গালুডি অংশ এবং ওড়িশার বালেশ্বর স্টেশনের আগের এলাকায় এই ক্যামেরাগুলি বসানো হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
আরপিএফের (RPF) খড়গপুর ডিভিশনের (Kharagpur Division) সিনিয়র সিকিউরিটি কমিশনার প্রকাশ কুমার পান্ডা জানিয়েছেন, সোলার ক্যামেরা (Solar Camera) বসানোর পর সংশ্লিষ্ট এলাকাগুলিতে পাথর নিক্ষেপের ঘটনা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই ক্যামেরার সাহায্যে দু’টি ঘটনায় দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি ‘অপারেশন জন জাগুরকতা’ (Operation Jan Jagrukta) কর্মসূচির মাধ্যমে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। রেল আইনের ১৫৩ ধারায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসে বাহ্যিক সিসিটিভি থাকায় দুষ্কৃতীদের শনাক্ত করা তুলনামূলক সহজ হলেও, অন্যান্য ট্রেনে সেই সুবিধা না থাকায় সোলার ক্যামেরা এই সমস্যার কার্যকর সমাধান হিসেবে উঠে আসছে। রেল কর্তৃপক্ষের দাবি, ভবিষ্যতে আরও সাফল্য মিললে এই উদ্যোগ আরও বিস্তৃত করা হবে(Indian Railway) ।
