Payel Dev : অবাঙালি পরিবারে বিয়ে, প্রথম করবা চৌথে পায়েল দেব! রীতি নিয়ে অভিনেত্রীর উচ্ছ্বাস

পেজ 3

নিউজ পোল ব্যুরো: অভিনেত্রী পায়েল দেব গত বছর ডিসেম্বর মাসে পাঞ্জাবি ব্যবসায়ী শিখর টন্ডন-কে বিয়ে করেছিলেন। অবাঙালি পরিবারে বিয়ে হওয়ায় দু’জনেই পরস্পরের সংস্কৃতিকে আগলে রেখেছেন। সেই কারণেই এ বছর প্রথমবারের মতো (Karwa Chauth 2025) পালন করছেন পায়েল। ছোটবেলা থেকেই বলিউডের (Bollywood Movies) ছবিতে করবা চৌথ উৎসব দেখেছেন তিনি। তাই এই রীতি নিয়ে মুগ্ধতা তার অনেক দিনের। নিজের প্রথম করবা চৌথ নিয়ে অভিনেত্রীর উচ্ছ্বাস স্পষ্ট।

আরও পড়ুন :Shyam Sundar Co Jewellers: শ্যাম সুন্দর জুয়েলার্সে শুরু ‘চমক ভরা ধনতেরাস ২০২৫’, সোনার ও হিরের গয়নায় বিশেষ ছাড় ও লাকি ড্র

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত বারোটার পর থেকেই শুরু হবে (Karwa Chauth Vrat)। নিয়ম মেনে সেদিন রাত থেকেই উপোসে থাকবেন তিনি। তবে যেহেতু এ তার প্রথম করবা চৌথ, তাই শাশুড়ির কাছ থেকেই তিনি ধাপে ধাপে শিখছেন সমস্ত রীতিনীতি। পায়েলের কথায়, “শাশুড়ি বলেছেন, করবা চৌথের দিনে সিঁদুর, মঙ্গলসূত্র ও চুড়ি (Sindoor, Mangalsutra, Bangles) পরে থাকতে হয়। ভোর সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ ফলাহার করার নিয়ম রয়েছে। সূর্য উঠলে আর কিছু খাওয়া যাবে না, সারাদিন থাকতে হবে নির্জলা উপোসে।”

এই উৎসবকে নিয়ে ছোটবেলা থেকেই তার গভীর আগ্রহ থাকলেও বাস্তবে এই রীতি পালন করা পায়েলের কাছে যেন বড় পরীক্ষা। কারণ তিনি সাধারণত কোনও পুজোতেই উপোসে থাকেন না। অভিনেত্রীর কথায়, “যখনই উপোসের কথা ওঠে, তখনই খিদে আরও বেড়ে যায়। তাই দিনটা আমার কাছে (Fasting Rituals) একেবারে পরীক্ষার মতো।” সন্ধেবেলা পুজোর সময় চাঁদ উঠলেই চালুনি দিয়ে চাঁদ দেখা ও অর্ঘ্য দেওয়া (Chand Dekhna Ritual) করবা চৌথের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

চাঁদ দেখা শেষে ঘরে আরও একবার পুজো হয়। সব রীতি মেনে নেওয়ার পরেই খাওয়া যায়। শ্বশুরবাড়ির তরফে তাকে স্পষ্ট করে বলা হয়েছে, নতুন বৌয়ের মতো সাজতে হবে এবং প্রতিটি রীতি নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। তাই এই বিশেষ দিনে বিয়ের বেনারসী শাড়িটিই আবার পরবেন পায়েল। এই উপলক্ষে পায়েলের মা তার মেয়ের জন্য কিনেছেন নতুন শাড়ি। করবা চৌথের চাঁদ দেখা মুহূর্তে স্বামীর কাছ থেকে একটি বিশেষ উপহার (Karwa Chauth Gift) পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। যদিও সেটি কী হবে, তা এখনও চমক হিসেবেই রেখে দিয়েছেন শিখর। উল্লেখ্য, ২০২৩ সালে ‘রোকা’ (Roka Ceremony) সারেন পায়েল ও শিখর। ২০২৪ সালের ডিসেম্বরে পাঞ্জাবি মতে জমকালো বিয়ে হয় তাঁদের। কোভিড পর্বে (COVID-19 Pandemic) সামাজিক মাধ্যমে আলাপ থেকে শুরু হয় প্রেম—তারপর গাঁটছড়া বাঁধা। আর সেই প্রেমের পথ ধরে এ বার প্রথম করবা চৌথের পবিত্র রীতি পালন করতে চলেছেন অভিনেত্রী।