Saba Ali Khan: ‘অন্যের খুশিতেই আমার খুশি’— ট্রোলের জবাবে ভদ্রতার নজির গড়লেন সাবা আলি খান

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউডের তারকাখচিত পতৌদি পরিবারে অনেকেই অভিনয়ের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠা করেছেন—শর্মিলা ঠাকুর, সইফ আলি খান, করিনা কাপুর—সবাই আলাদা পরিচিত নাম। কিন্তু পরিবারের বড় মেয়ে সাবা আলি খান (Saba Ali Khan) একেবারেই অন্য পথে হাঁটছেন। তিনি জনপ্রিয় গয়না ডিজাইনার হিসেবে নিজের জায়গা পাকা করেছেন এবং আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সবসময় দূরেই থাকতে পছন্দ করেন। তবু মাঝেমাঝে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ঘিরে শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন:Naihati Boro Maa : নৈহাটির বড়মা থেকে রাজ্যের পাঁচ জায়গায় কালীপুজো, একই নিয়মে অনুষ্ঠিত হবে পূজা

সম্প্রতি এমনই এক ঘটনায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন সাবা (Saba Ali Khan)। সইফ ও করিনার বিবাহবার্ষিকী উপলক্ষে ইনস্টাগ্রামে করিনার সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশনে লেখেন, “তোমরা যেমন ছিলে, তেমনই আছো। তোমাদের মধ্যে যে ভালোবাসা ছিল, তা আজও অপরিবর্তিত। আমাদের পরিবারে তোমাকে আবারও স্বাগত।” কিন্তু ছবিটি পোস্ট করার পরই শুরু হয় ট্রোলিং।

একজন নেটিজেন মন্তব্য করেন, “আপনার ভাবিজান করিনা আপনাকে মোটেই পছন্দ করেন না। উনি শুধুই সোহার সঙ্গে ঘোরেন।” এই মন্তব্যের পরই নেটপাড়ায় ছড়িয়ে পড়ে নানা প্রতিক্রিয়া।

তবে ঠান্ডা মাথায়, বিন্দুমাত্র রাগ না দেখিয়ে জবাব দেন সাবা আলি খান। তিনি লেখেন, “অন্যের খুশিতেই আমার খুশি। আমি যেটা করছি, সেটা ভালোবেসে করি। অন্যের ভালো থাকায় আনন্দ পাই।” তাঁর সংযত কিন্তু দৃঢ় উত্তরে প্রশংসা ঝরে পরে ভক্তদের মন্তব্যে।

এমন পরিস্থিতি সাবার জীবনে নতুন নয়। এর আগেও করিনা কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। কিন্তু প্রতিবারই তিনি সোজা পথে উত্তর দিয়েছেন, কোনও নেতিবাচক প্রতিক্রিয়া না দেখিয়ে। বরং সোশ্যাল মিডিয়ায় করিনাকে ‘ভাবিজান’ বলে সম্বোধন করেন, তাঁর সঙ্গে সময় কাটানোর মুহূর্তও শেয়ার করেন।

শর্মিলা ঠাকুরের তিন সন্তানের মধ্যে সাবা সবথেকে সংযত। সিনেমা বা গ্ল্যামার জগতের আলোয় নিজেকে না মেলে, তিনি নিজের কাজ ও পরিবারকেই প্রাধান্য দেন। তাঁর এই শান্ত, সংযমী ব্যবহারে আবারও প্রমাণ মিলল—সেলিব্রিটির মর্যাদা নয়, সৌজন্য আর আত্মসম্মানই মানুষকে বড় করে তোলে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole