নিউজ পোল ব্যুরো: কখনও তিনি বামাখ্যাপা, কখনও আবার রামকৃষ্ণদেব। দীর্ঘ বিরতির পর ফের আলোচনায় আসতে চলেছেন অভিনেতা সৌরভ সাহা। টেলিপাড়ায় এখন জোর গুঞ্জন, হইচই ওয়েব প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘রামকৃষ্ণ’ (Ramkrishna)-তে আবারও দেখা যাবে তাঁকে। ‘রানি রাসমণি’ ধারাবাহিকের পর ছোটপর্দায় যেভাবে তিনি ‘ছোট ঠাকুর’ নামে পরিচিত হয়েছিলেন, এবারেও সেই চরিত্রেই সৌরভের কামব্যাক হতে চলেছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন Bads of Bollywood: দুই দশক পর রজতের কামব্যাক, ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর হাত ধরেই ফের আলোচনায়
এই মুহূর্তে সিরিজ নিয়ে মুখ খোলার অনুমতি নেই অভিনেতার। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলেও সৌরভ মুখে কুলুপ এঁটেছেন। তবে টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, কালীপুজোর কয়েক দিনের মধ্যেই শুরু হতে পারে এই ওয়েব সিরিজের শুটিং। পরিচালনার দায়িত্বে থাকছেন সৃজিৎ রায়। ফলে ছোটপর্দা ছেড়ে এবার মুঠোফোনের পর্দায়ই নতুনভাবে ধরা দেবেন সৌরভ।
একসময় ব্যক্তিগত সমস্যার কারণে বড় বিরতি নিতে হয়েছিল তাঁকে। এবার সেই সব কাটিয়ে নতুন উদ্যমে পর্দায় ফিরছেন অভিনেতা। বার বার একই চরিত্রে অভিনয় করলে কি একঘেয়েমি তৈরি হয় না? এমন প্রশ্নে আগে সৌরভ জানিয়েছিলেন, “আমি কেবল আধ্যাত্মিক চরিত্রেই কাজ করেছি, তা নয়। নানাধরনের চরিত্র করেছি, রিয়্যালিটি শোতেও ছিলাম। তবে বারবার রামকৃষ্ণদেব (Ramkrishna)-এর ভূমিকায় অভিনয়ের সুযোগ পাওয়া আমার কাছে সৌভাগ্যের।”
এমন মন্তব্য থেকেই স্পষ্ট, সৌরভ নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চাইছেন। একদিকে ভক্তদের আবেগ, অন্যদিকে নিজের অভিনয়কে অন্য মাত্রা দেওয়া দুটোই একসঙ্গে সামলাতে চাইছেন তিনি। এবার দেখার, ওয়েব সিরিজ ‘রামকৃষ্ণ’ (Ramkrishna) দর্শকের কাছে কতটা জনপ্রিয় হয় এবং সৌরভ সাহার কামব্যাককে নতুন সাফল্যের পথে নিয়ে যায় কি না। এই সিরিজকে ঘিরে ইতিমধ্যেই প্রত্যাশার পারদ তুঙ্গে। কারণ একটাই ‘রামকৃষ্ণদেব’ (Ramkrishna) হিসেবে আবারও ফিরছেন সৌরভ সাহা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
