UPSC Exam: ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে চাকরির সুযোগ, শুরু রেজিস্ট্রেশন প্রক্রিয়া

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের অধীনে ইঞ্জিনিয়ারিং অফিসার হওয়ার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) মাধ্যমে এ বার ৪৭৪ জন প্রার্থী নিয়োগ করা হবে। এই ইঞ্জিনিয়ারিং সার্ভিস এগজামিনেশন বা ইএসই পরীক্ষার রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি পরীক্ষা। আবেদন ফি হিসাবে ধার্য করা হয়েছে ২০০ টাকা।

আরও পড়ুন:Ramkrishna: ‘রামকৃষ্ণদেব’-এর ভূমিকায় আবারও সৌরভ, ছোটপর্দার ‘ছোট ঠাকুর’ ফিরছেন ওয়েব সিরিজ়ে

এই ইউপিএসসি পরীক্ষা (UPSC Exam) দেওয়ার সুযোগ থাকছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকদের জন্য। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সফল প্রার্থীরা সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেন্ট্রাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস, ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস, ইন্ডিয়ান নাভাল মেটিরিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস-সহ একাধিক কেন্দ্রীয় সরকারি বিভাগে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

ইউপিএসসি পরীক্ষা (UPSC Exam) অনুষ্ঠিত হবে দু’টি ধাপে প্রিলিমিনারি এবং মেনস। প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে ৫০টি শহরে, আর মেনস পরীক্ষার আয়োজন থাকবে ২৪টি শহরে। রেজিস্ট্রেশনের সময় প্রার্থীরা নিজেদের সুবিধামতো পরীক্ষা কেন্দ্র বেছে নিতে পারবেন। তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নীতিতে আসন পূর্ণ হয়ে গেলে সেই কেন্দ্র আর বেছে নেওয়া যাবে না। এই নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের মর্যাদাপূর্ণ চাকরিতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ দরজা। তাই ইউপিএসসি পরীক্ষায় (UPSC Exam) অংশগ্রহণ করতে আগ্রহীদের দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole