নিউজ পোল ব্যুরো: টেলিপর্দার জনপ্রিয় জুটি সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) ও সুস্মিতা দে (Sushmita Dey)। ‘গোবরদেবী’ এবং ‘অগ্নিভর’ চরিত্রে অভিনয় করে দর্শকমনে পোক্ত জায়গা করে নিয়েছেন তাঁরা। শুরুর দিকে দর্শকের মধ্যে তাঁদের জুটিকে নিয়ে কিছুটা দ্বিধা থাকলেও এখন সাহেব-সুস্মিতার রসায়ন পুরোদমে জনপ্রিয়। তবে বর্তমানে ঘড়ির কাঁটায় ৭টা বাজলেই ‘কথা’ দেখতে টিভির সামনে বসে পড়েন সকলে।
আরও পড়ুন: Dhoomketu: ৯ বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’
তবে সম্প্রতি তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও টেলিপাড়ায় গুঞ্জন তুঙ্গে। ‘কথা’ ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কিছুদিন পরই সুস্মিতার প্রাক্তন অনির্বাণের সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসে। এরপর সেই সম্পর্ক নিয়ে প্রচুর জলঘোলা হয়। শোনা যায় তাদের বিচ্ছেদের অন্যতম কারণ তাঁদের মাঝে এসে যাওয়া তৃতীয় ব্যক্তি।
কিন্তু সেই তৃতীয় ব্যক্তিটি কে তা কখনোই প্রকাশ্যে আসেনি। এরপর থেকেই সাহেবের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা শুরু হয়। বর্তমানে প্রায় সব জায়গাতেই তাঁদের একসাথে দেখা যায়। সোস্যাল মিডিয়াতেও তাদের খুনসুটি মাঝে মাঝেই চোখে পড়ে সকলের।
তাঁদের ঘনিষ্ঠ মহলের দাবি, বন্ধুত্বই ধীরে ধীরে আরও গভীর সম্পর্কে রূপ নিচ্ছে। যদিও এই জল্পনায় দু’জনের কেউই প্রকাশ্যে বিরক্তি দেখাননি। বরং বন্ধুরা যেভাবে তাঁদের নিয়ে মজা করেন, তা বেশ উপভোগই করছেন তাঁরা।
সম্প্রতি একটি ছবির প্রদর্শনীতে সাহেবের সঙ্গে উপস্থিত ছিলেন সুস্মিতা। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী ঐন্দ্রিলা সেন মজার ছলে সাহেবকে (Saheb Bhattacharya) সুস্মিতার (Sushmita Dey) নাম করে খোচা দেন। সাহেব হেসে সেই মুহূর্ত উড়িয়ে দেন, কিন্তু উপস্থিত অনেকেই বুঝে নেন—কিছু তো আছে! তবে তা দর্শকদের সামনে এখনই হয়তো কেউই আনতে রাজি নন, তাই এত লুকোচুরি।
এ বিষয়ে আনন্দবাজার অনলাইনকে সুস্মিতা জানান, “বন্ধুরা মাঝে মাঝে মজা করে, আমরাও উপভোগ করি। তবে আমরা সম্পর্কে আছি কি না, সেটা এখনই বলতে চাই না। সময়ই বলবে।”
সামাজিক মাধ্যমেও তাঁদের একসঙ্গে নানা ছবি দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত থাকেন তাঁরা। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে এখনো কোনও নিশ্চিত ঘোষণা আসেনি, তবে টেলিপাড়ার এই আলোচনায় দর্শকদের কৌতূহল কিন্তু ক্রমশ বাড়ছে। কবে এই কৌতূহলের অবসান ঘটবে তা সময়ই বলবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
