Most flop Bollywood actor:১৮০ ফ্লপের রেকর্ড: বলিউডের এই তারকা কেন আজও কিংবদন্তি?

বিনোদন


নিউজ পোল ব্যুরো:বড় পর্দায় নাম, যশ, খ্যাতি—সবকিছু পেলেও বলিউডের প্রায় প্রত্যেক সফল অভিনেতার কেরিয়ারে কিছু না কিছু ফ্লপ ছবি থাকেই। অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার কিংবা শাহরুখ খান—সবাইকেই ফ্লপের মুখ দেখতে হয়েছে। কিন্তু একজন অভিনেতা আছেন যিনি ১০-২০টা নয়, একেবারে ১৮০টি ফ্লপ ছবি (Most flop Bollywood actor) করে গড়েছেন এক অভিনব রেকর্ড। তিনি আর কেউ নন, বাংলার গর্ব ও বলিউডের ডিস্কো কিং মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/05/25/sitong-hidden-gem-west-bengal/

সত্তর ও আশির দশকে মিঠুন ছিলেন এক প্রজন্মের আইকন। তাঁর নাচ, একশন ও স্টাইল ছুঁয়ে গিয়েছিল কোটি কোটি দর্শকের হৃদয়। ডিস্কো ডান্সার, ডান্স ডান্স, প্রেম প্রতিজ্ঞা, প্যায়ার ঝুকতা নাহি, ওয়ার্নিং, অ্যাগনি পুথ—এর মতো একের পর এক সুপারহিট সিনেমা তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে। তবে এই সাফল্যের পিছনে রয়েছে বহু বছরের কঠোর সংগ্রাম এবং ব্যর্থতার লম্বা তালিকা।

মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে রয়েছে মোট প্রায় ২৭০টি সিনেমা, যার মধ্যে প্রায় ৬০ শতাংশই বক্স অফিসে ব্যর্থ হয়েছে। পরিসংখ্যান বলছে, তাঁর ১৮০টির মতো সিনেমা ছিল ফ্লপ, যার মধ্যে ৪৭টি আবার চরমভাবে মুখ থুবড়ে পড়েছিল, যেগুলিকে সরাসরি ‘ডিজাস্টার’ ক্যাটেগরিতে ফেলা হয়েছে। বিশেষ করে ১৯৯৩ থেকে ১৯৯৮ সালের মধ্যে টানা ৩৩টি ছবি ফ্লপ (Most flop Bollywood actor) করে তিনি গড়ে ফেলেছিলেন এক নজিরবিহীন রেকর্ড।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তা সত্ত্বেও মিঠুন আজও ইন্ডাস্ট্রির অন্যতম সম্মানীয় মুখ। কেন? কারণ, একদিকে তিনি যেমন রেকর্ড সংখ্যক ফ্লপ সিনেমায় অভিনয় করেছেন, তেমনি বলিউডকে উপহার দিয়েছেন প্রায় ৫০টি হিট সিনেমা। এই হিট ছবির সংখ্যা বলিউডে তাঁকে চতুর্থ সর্বাধিক হিট অভিনেতার তালিকায় স্থান দিয়েছে। তিনি শুধু অভিনেতা নন, একজন লড়াকু যোদ্ধা, যিনি শত ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়াতে জানেন।
আজও তিনি অভিনয় জগতে সক্রিয়, এবং প্রমাণ করে চলেছেন—আসল সুপারস্টার সেই, যিনি ব্যর্থতাকে জয় করে ইতিহাস লেখেন। বাংলার এই মহাগুরু তাই শুধুমাত্র নায়ক নন, তিনি হলেন সত্যিকারের—একজন প্রকৃত সুপারস্টার।