নিউজপোল ব্যুরো: সপ্তাহের শুরুতে শারিরীক অসুস্থতার কারণে বিগ বসের মাঝপথ থেকে বিদায় নিতে হলো জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তকে।চোখে জল, ভারী মন আর কণ্ঠে মা দুর্গার আগমনী গান এইরকম এক মুহূর্তের সাক্ষী থাকল বিগ বসের ঘরে। তাঁর আকস্মিক বিদায়ে মন খারাপ সহ-প্রতিযোগীদের পাশাপাশি অনুরাগীদেরও।
জানা গিয়েছে, ঝিলমের পিত্তথলিতে পাথর হয়েছে। সেই পাথর বড় হয়ে যাওয়ায় অসহ্য যন্ত্রণায় ভুগছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত অস্ত্রোপচার করানো প্রয়োজন। সেই কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন শোয়ের নির্মাতারা। ঝিলমের শারিরীক অসুস্থতার নিয়ে সংবাদমাধ্যমে জিনিয়েছেন ঝিলমের বাবা নিজেই।
বিগ বসের আদেশ পাওয়াই র পর সহ-প্রতিযোগীদের কাছেএকটু সময় চেয়ে নেন ঝিলাম। পরে একে একে সবাইকে জড়িয়ে ধরেন ।জীতু কমল, নিরঞ্জন, মনামী, ভরত কল-সহ অন্য প্রতিযোগীদের চোখেও তখন জল।
বিদায়ের সেই মুহূর্তে আগমনী গান গেয়ে ওঠেন ঝিলম। তাঁর সঙ্গে গলা মেলান অন্য প্রতিযোগীরাও।শারীরিক অসুস্থতার কারণে ঝিলমের এই বিদায় বিগ বসের ঘরে তৈরি করল এক স্মরণীয় মুহূর্ত। তিনি দ্রুত সুস্থ হয়ে তার চেনা ছন্দে ফিরে আসুক এই প্রার্থনা তার অনুরাগিদের
