নিউজ পোল বাংলা: জুনের প্রথম দিন দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা থাকলেও বড় ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই (Weather Update)। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দিনের কিছু অংশে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন: COVID-19: কোভিডের হালকা লক্ষণেও সাবধান! নতুন ঢেউয়ের সতর্কবার্তা
আবহাওয়া (Weather Update) বিশেষজ্ঞদের মতে, শহরের সর্বাধিক তাপমাত্রা প্রায় ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। আর্দ্রতার মাত্রা যথেষ্ট বেশি থাকবে—সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা ৯২% এবং ন্যূনতম ৭১%।
গত ২৪ ঘণ্টায় (৩১ মে সকাল ৬:৩০ থেকে ১ জুন সকাল ৬:৩০ পর্যন্ত) কলকাতায় ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি খুব একটা ভারী না হলেও শহরে গরমের মধ্যে খানিকটা স্বস্তি দিতে পারে। দিনের বেলায় তাপমাত্রা ৩৩-৩৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে (Weather Update)। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি হতে পারে, তবে হালকা বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা কমতে পারে।

রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকবে ফলে রাতের বেলায় গরম অনুভূত হতে পারে (Weather Update)। দক্ষিণবঙ্গের জন্য বড় ধরনের বৃষ্টির সতর্কতা নেই, তবে আকাশে মেঘলা ভাব ও হালকা বৃষ্টির কারণে বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখা ভালো। আর্দ্রতার কারণে সর্দি-কাশির সমস্যা দেখা দিতে পারে, তাই বাইরে থেকে ফিরে ভালোভাবে হাত-মুখ ধুয়ে নেয়া এবং স্নান করা জরুরি।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=k0NLlIQ40NIRymYZ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। সেখানকার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।IMD সূত্রে খবর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হবে।
