Tollywood Actress: শান্তিনিকেতনে বেড়াতে গিয়ে অপ্রীতিকর অভিজ্ঞতা! পচা খাবার আর দুর্ব্যবহারে ক্ষুব্ধ প্রারব্ধি-অস্মিতা

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: শান্তিনিকেতন ভ্রমণে গিয়ে বড়সড় বিপত্তির মুখে পড়লেন ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ প্রারব্ধি সিংহ (Prarabdhi Singha) এবং অস্মিতা চক্রবর্তী (Tollywood Actress)। বিশ্বকর্মা পুজোর ছুটিতে বান্ধবী অস্মিতা (Ashmita Chakraborty) ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বোলপুরে বেড়াতে গিয়েছিলেন প্রারব্ধি। উদ্দেশ্য ছিল ছোট্ট এক ছুটি কাটানো, কিন্তু অভিজ্ঞতা হয়ে উঠল একেবারেই অপ্রিয়। তাঁদের অভিযোগ, পাতে দেওয়া হয়েছিল পচা খাবার, তার সঙ্গে জুটল হোটেল কর্মীদের জঘন্য ব্যবহার। ফলে আনন্দের ছুটি মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয় তাঁদের।

আরও পড়ুন:BJP: ছাব্বিশে নজর, ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির! বঙ্গ জয়ে নতুন রণনীতি খুঁজছে আরএসএস-বিজেপির সমন্বয় বৈঠক

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক শেষ হওয়ার পর কিছুটা সময় বের করে প্রিয়জনদের নিয়ে বেড়াতে চেয়েছিলেন প্রারব্ধি। তিনি জানান, যে হোটেলে তাঁরা ছিলেন সেখানে কর্মীসংখ্যা কম থাকায় কাছের একটি জনপ্রিয় হোটেল থেকে পাঁঠার মাংস আনানো হয়েছিল। কিন্তু খাবার মুখে দিয়েই টের পান মাংসটি টক হয়ে গিয়েছে, খাওয়ার অযোগ্য। প্রারব্ধির কথায়, তাঁর বন্ধুরা খেতে ভালবাসেন, তাই এ ধরনের সমস্যা হলে মন খারাপ হয়ে যায় সবার। অথচ হোটেল কর্তৃপক্ষ নিজেদের দোষ স্বীকার করেনি। উল্টে অস্মিতার (Tollywood Actress) সঙ্গেও দুর্ব্যবহার করে বসে।

ঘটনাটি এখানেই শেষ হয়নি। পরের দিন সকালে আবারও একই হোটেলে খেতে যান তাঁরা। প্রারব্ধি জানান, তিনি খাবেন না ভেবেছিলেন, তবে অস্মিতা (Tollywood Actress) ‘থালি’ অর্ডার করেছিলেন। তখন প্রারব্ধি ভাবেন বান্ধবীর থালির থেকে দু’চামচ ভাত খেয়ে নেবেন। সেই সময় হোটেলের কর্মীরা কটূক্তি করে জানান, ভাগ করে খাওয়া যাবে না, চাইলে আলাদা ‘থালি’ অর্ডার করতে হবে। এই জঘন্য ব্যবহারে চরম ক্ষুব্ধ হয়ে পড়েন অস্মিতা। রাগ সামলাতে না পেরে তিনি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে।

অস্মিতা (Tollywood Actress) বর্তমানে অভিনয় করছেন জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-তে। অন্যদিকে প্রারব্ধি নতুন এক ধারাবাহিকের প্রস্তুতিতে ব্যস্ত, যেখানে সম্ভবত গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) ও শোলাঙ্কি রায়ের (Sholanki Roy) সঙ্গেই পর্দা ভাগ করতে দেখা যাবে তাঁকে। তবে তার আগে শান্তিনিকেতনে (Shantiniketan) ঘটে যাওয়া এই অপ্রীতিকর অভিজ্ঞতা দু’জনকেই মানসিকভাবে আঘাত দিয়েছে। ছোটপর্দার দুই জনপ্রিয় মুখের সঙ্গে এই ঘটনা প্রকাশ্যে আসায় এখন প্রশ্ন উঠছে, পর্যটনকেন্দ্রের হোটেলগুলির পরিষেবা ও অতিথি ব্যবহারের মান নিয়েই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole