Didi No1I ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালিকা শ্বেতা! দেখা যাবে না রচনা ব্যানার্জীকে?

বিনোদন

নিউজপোল ব্যুরো: ভ্যালেন্টাইন ডে-র (Valentines Day) দিন আসছে চমক। চমক আসতে চলেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’- (Didi Number One)এর মঞ্চে। এতদিন এই শো-এর সঞ্চালিকার আসনে দর্শক দেখতেন রচনা ব্যানার্জিকে (Rachana Banerjee)। তবে এবার বদলে যেতে চলেছে সেই চেনা চিত্র। রচনার জায়গায় এই বিশেষ দিনে সঞ্চালনা করতে দেখা যাবে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে (Sweta Bhattacharya)। ইতিমধ্যেই সামনে এসেছে এই বিশেষ শো-এর বিশেষ পর্বের ঝলক।

এদিন খেলতে আসবে জি বাংলার পর্দার সেরা জুটিরা। লড়াইয়ের ময়দানে দেখা যাবে ছোট পর্দার আদি-আনন্দী, ঋষি-উজি, পারুল-রায়ান ও আরশি-শাক্যকে‌। এবার মজার বিষয় হল শ্বেতার সঞ্চালনায় জুটি হয়ে খেলবেন রুবেল ও মোহনা। কারণ পর্দায় তাঁরা নায়ক-নায়িকা। অফস্ক্রিনে শ্বেতা-রুবেল দম্পতি হলেও পর্দায় তো আরশিকে মন দিয়েছে শাক্য। দিদি নম্বর ওয়ানের ঝলকে শ্বেতার সামনেই খেলা চলাকালীন মোহনাকে (আরশি চরিত্রের অভিনেত্রী) কোলে তুলতেও দেখা যায় সাক্য ওরফে রুবেলকে। এই পর্বের ঝলক সামনে আসতেই উত্তেজিত দর্শক মহল।

শ্বেতা ভট্টাচার্যর প্রথম সিরিয়াল ছিল ‘সিঁদুর খেলা’। তারপর ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে ব্যাপক জনপ্রিয়তা পান শ্বেতা। তাঁর শেষ সিরিয়াল ছিল ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche)। এই ধারাবাহিকে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্বেতা। এখনও নতুন কোনও সিরিয়ালে দেখা যায়নি শ্বেতাকে।

তবে রচনা ব্যানার্জী (Rachana Banerjee) থাকছেনই ‘দিদি নম্বর ওয়ান’-এর রোজকার পর্বে। শুধুমাত্র ভালবাসার দিনের বিশেষ পর্বে সঞ্চালিকার আসনে শ্বেতা। দিদি নম্বর ওয়ানে রূপে রচনা চিরকালীন, তাঁর জায়গা নেয় কার সাধ্যি!