নিউজ পোল ব্যুরো: ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতির মাঝেই বিজেপির (BJP) মূল ফোকাস এখন পশ্চিমবঙ্গ (West Bengal)। বিহারের (Bihar) ভোট মিটতেই বাংলাকে কেন্দ্রে রেখে শুরু হয়েছে রাজনৈতিক ঘুঁটি সাজানোর পালা। রাজ্যে সংগঠন শক্তিশালী না হলে ছাব্বিশে দিল্লি (Delhi) পৌঁছনো অসম্ভব—সেই উপলব্ধি থেকে এবার আর ঝুঁকি নিতে চাইছে না বঙ্গ বিজেপি। সেই কারণেই বিধাননগরের এক পাঁচতারা হোটেলে শুরু হয়েছে আরএসএস (RSS) ও বিজেপির (BJP) যৌথ ম্যারাথন বৈঠক। মূল লক্ষ্য, রাজ্যে দলীয় সংগঠনের ভিত মজবুত করে নির্বাচনি রণনীতিকে চূড়ান্ত করা।
আরও পড়ুন: Recruitment Scam: চাকরির ঘুষে গড়া ছয়তলা ভবন! ইডির হাতে চন্দ্রনাথ
বুধবার রাত থেকে শুরু হওয়া এই বৈঠকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি. এল. সন্তোষ একাধিক দফায় বৈঠক করছেন রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে। বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অমিত মালব্য (Amit Malabya), শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chaterjee), সহ একাধিক বিধায়ক, সাংসদ ও সংগঠক। পাশাপাশি, এই বৈঠকে গুরুত্ব পাচ্ছে আরএসএস ও তাদের শাখা সংগঠনের ভূমিকাও। উপস্থিত রয়েছেন জলধর মাহাতো, রমাপদ পাল, জিষ্ণু বসু প্রমুখ।
মূল আলোচ্য বিষয় দীর্ঘ প্রতীক্ষিত রাজ্য কমিটি গঠন, বিজেপির (BJP) অভ্যন্তরীণ অন্তঃকলহ মেটানো, এবং এসআইআর (SIR) ও সিএএ (CAA) নিয়ে রাজ্যস্তরে দলের অবস্থান নির্ধারণ। সূত্রের খবর, রাজ্য কমিটি তৈরিতে একাধিক নাম নিয়ে দ্বন্দ্ব চলছে। কিন্তু দিল্লির পরামর্শেই তা নিষ্পত্তির পথে। এছাড়াও আরএসএস-এর প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে আগামী দিনে কীভাবে সংগঠনের ভাবধারা রাজ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাও আলোচনার কেন্দ্রে। রাজনৈতিক মহলের ধারণা, এই বৈঠক শুধু সাংগঠনিক নয়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত রাজ্যের রাজনৈতিক কৌশল নির্ধারণে বড় ভূমিকা নেবে। বহুবার পরাজয়ের পর এবার আর কিছুই ফেলে রাখছে না গেরুয়া শিবির। আরএসএস ও বিজেপির সমন্বয়ে বাংলায় ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়ে গিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
