নিউজ পোল ব্যুরো: পুজো এলেই মন ভরে ওঠে আনন্দে। কিন্তু এবারের দুর্গোৎসবে (Durga Puja 2025) দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মানুষের জন্য সুখবর নেই বললেই চলে। আবহাওয়া দফতর (IMD Weather Update) স্পষ্ট জানিয়েছে, নিম্নচাপের (Low Pressure) প্রভাবে এবারের পুজো কেটে যাবে বৃষ্টি আর মেঘলা আকাশের সঙ্গেই। ষষ্ঠী থেকে শুরু হওয়া বৃষ্টির দাপট অষ্টমী পর্যন্ত জারি থাকবে। ফলে ঠাকুর দেখার পথে সঙ্গী হবে ছাতা আর রেইনকোট। তবে সপ্তমীর দিনে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে।
আরও পড়ুন: Bizarre Story: পরপুরুষ নয়, ননদের প্রেমে পড়ে পালালেন বউদি! হতবাক পরিবার
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তমীতে দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা (Cloudy Sky)। বৃষ্টির পরিমাণও অন্য দিনের তুলনায় কিছুটা কম থাকবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় (Heavy Rain in South Bengal) বৃষ্টির দাপট তুলনামূলক বেশি হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Strong Wind) বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। যদিও সপ্তমী ও অষ্টমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও পুরোপুরি বৃষ্টিমুক্ত থাকবে না পুজো।
পুজোর মাঝামাঝি পর্যন্ত আবহাওয়া কিছুটা অনুকূলে থাকলেও শেষভাগে বাড়তে পারে দুশ্চিন্তা। আবহবিদরা জানাচ্ছেন, ৩০ সেপ্টেম্বর আন্দামান সাগরে (Andaman Sea) একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি হতে পারে। এর প্রভাবে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এর জেরে নবমী এবং দশমীতে (Durga Puja Rain Forecast) ফের বাড়বে বৃষ্টি। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব-পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অষ্টমীর রাত থেকে শুরু হয়ে নবমী-দশমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণ (Heavy Rain Alert) দেখা দিতে পারে। দশমীর দিন কলকাতা-সহ আটটি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা প্রবল। একাদশীতেও বৃষ্টির পূর্বাভাস মিলেছে। অর্থাৎ, এবারের পুজোয় দক্ষিণবঙ্গবাসীকে (Kolkata Puja Weather) প্রস্তুত থাকতে হবে বারবার বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখার জন্য।
