নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কবে হবে এবং ফলাফল ঘোষণার দিনক্ষণ কী হতে পারে এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। নানা মহল থেকে ভিন্ন ভিন্ন মতও সামনে আসছে। এই পরিস্থিতিতে ভোট ঘোষণার সম্ভাব্য সময় নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন: Mamata Banerjee: রাজভবনে মমতা-বোস বৈঠক! দীর্ঘ আলোচনার পর কী জানালেন মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে
মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে ধর্মতলার ধরনা কর্মসূচি তুলে নেন মুখ্যমন্ত্রী। এরপরই তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। একইসঙ্গে বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মমতার (Mamata Banerjee) অভিযোগ, নির্বাচন কমিশন (Election Commission) স্বাধীনভাবে কাজ না করে বিজেপির নির্দেশেই সিদ্ধান্ত নিচ্ছে।
এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “ব্রিগেডের সভা হয়ে যাওয়ার পর যদি নির্বাচন ঘোষণা করা হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই।” তাঁর দাবি, অতীতেও এমনটা দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভার পরই ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, আগামী শনিবার অর্থাৎ ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হওয়ার কথা রয়েছে। সেই সভার পরেই নির্বাচন সূচি ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দেন মমতা।
এদিন সুপ্রিম কোর্টে (Supreme Court) হওয়া শুনানির প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আদালত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। মমতা বলেন, “আদালতের নির্দেশে সব কথা লিখিতভাবে থাকে না, শুনানির ভিডিয়ো দেখলে অনেক কিছু বোঝা যাবে।”
যাঁদের নাম ভোটার তালিকা সংক্রান্ত মামলায় বিচারাধীন রয়েছে, তাঁদের উদ্দেশেও বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৫ তারিখ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তিনি বলেন, “ধরুন ১৫ বা ১৬ তারিখ নির্বাচন ঘোষণা হয়ে গেল, তবুও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিষয়টি আদালতের নজরদারিতেই থাকবে। আমরা সবকিছু পর্যবেক্ষণ করব। আমাদের পিটিশনের ভিত্তিতেই আদালত নির্দেশ দিয়েছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
