Weather Update: কালবৈশাখীর আশঙ্কা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টি

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফাল্গুনের শেষ লগ্নে হঠাৎই বদলে গেল বাংলার আবহাওয়ার মেজাজ (Weather Update)। দিনের বেলায় ভ্যাপসা গরম আর আর্দ্রতার অস্বস্তির মাঝেই আকাশে জমছে মেঘের আনাগোনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, কলকাতা-সহ (Kolkata Weather) দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। ফলে গরমের দাপটের মাঝেই স্বস্তির বার্তা মিললেও ঝড়-বৃষ্টির কারণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস এবং উপরের স্তরের ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের আবহাওয়ায় এই পরিবর্তন দেখা দিচ্ছে (Weather Update) । এর জেরে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুন : Howrah: গরম পড়ার আগেই জলের হাহাকার! হাওড়া–হুগলির একাধিক এলাকায় তীব্র জলসঙ্কট

আবহাওয়া দফতরের মতে, কিছু এলাকায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। অর্থাৎ আচমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং স্বল্প সময়ের জন্য প্রবল বৃষ্টিপাত হতে পারে (Weather Update)। ফলে খোলা জায়গায় না থাকার এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতি বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজায় থাকতে পারে। দিনের বেলায় আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি বজায় থাকলেও বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে (North Bengal Weather Update)। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ একাধিক জেলায় আগামী কয়েকদিন মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গে এই বৃষ্টির প্রবণতা পুরো সপ্তাহ জুড়েই চলতে পারে (Weather Update) । এদিকে আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে কৃষকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকায় ফসলের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।