Kolkata Police : গঙ্গাসাগর যাত্রীদের স্বস্তি দিতে তৎপর লালবাজার, ঠাকুরপুকুরে কিয়স্ক ও অতিরিক্ত বাসের ব্যবস্থা

কলকাতা

নিউজ পোল ব্যুরো : গঙ্গাসাগর যাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবার আগাম এবং সুসংগঠিত উদ্যোগ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। সাগরপথে তীর্থযাত্রীদের (Gangasagar Yatra) যাত্রার সময় যাতে কোনও ধরনের অসুবিধা না হয়, তার জন্য দক্ষিণ শহরতলির ঠাকুরপুকুর (Thakurpukur) এলাকায় রাস্তার ধারে বিশেষ কিয়স্ক তৈরি করেছে লালবাজার (Lalbazar)। এই কিয়স্ক থেকে তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে জল, শুকনো খাবার, বিস্কুট ও চায়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি থাকছে প্রয়োজনীয় মেডিক্যাল কিটও। লালবাজার সূত্রে জানা গেছে, সম্প্রতি কলকাতা পুলিশের (Kolkata Police) প্রতিটি থানার ওসি ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, গঙ্গাসাগর যাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্য এবং যাতায়াত সংক্রান্ত সমস্ত বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। সেই নির্দেশ মেনেই কলকাতা (Kolkata) ও দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সীমান্তবর্তী ঠাকুরপুকুরের চড়িয়াল এলাকায় এই বিশেষ কিয়স্ক চালু করা হয়েছে। ইতিমধ্যেই শহরে ভিড় জমাতে শুরু করেছেন গঙ্গাসাগরমুখী তীর্থযাত্রীরা।

আরও পড়ুন : Weather Update : দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা বৃদ্ধি!কুয়াশা ও তাপমাত্রা নেমেছে রেকর্ড লেভেলে

মূলত বেহালা ও ঠাকুরপুকুর হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে গাড়ি ও বাসে করে তারা গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দিচ্ছেন (Gangasagar Yatra)। যাত্রী ও চালকদের সুবিধার্থে রাস্তায় স্পষ্ট দিকনির্দেশক চিহ্ন বসানো হয়েছে। যাতে পথ হারানোর আশঙ্কা না থাকে এবং যানজট এড়ানো যায়। এই কিয়স্কে ২৪ ঘণ্টা পুলিশকর্মীরা মোতায়েন থাকছেন। কোনও তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়লে সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকছে। আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে, কিয়স্কের কাছেই অতিরিক্ত বাস প্রস্তুত রাখা হয়েছে। পথে কোনও বাস খারাপ হয়ে গেলে, যাত্রীদের অন্য বাসে তুলে গঙ্গাসাগরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছে পুলিশ (Gangasagar Yatra)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এছাড়াও কলকাতা পুলিশ (Kolkata Police) ও দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) তথা ডায়মন্ড হারবার জেলা পুলিশের মধ্যে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে। অন্যদিকে, ময়দান এলাকায় সাধু-সন্ত ও তীর্থযাত্রীদের ভিড় বাড়তে থাকায় সেখানে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সারাক্ষণ নজরদারি চালানো হচ্ছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। সম্প্রীতি বজায় রাখা এবং সোশ্যাল মিডিয়ায় কোনও ধরনের গুজব বা ভুয়ো খবর ছড়ানো রুখতে বিশেষ সাইবার নজরদারিও চালাচ্ছে লালবাজার (Lalbazar)। সব মিলিয়ে, গঙ্গাসাগর যাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল করতে পুলিশ প্রশাসনের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।