নিউজ পোল ব্যুরো : লালগড়ের নেতাই গ্রামে প্রতি বছরের মতোই এবারও যথাযোগ্য মর্যাদায় পালিত হল নেতাই শহীদ দিবস (Netai Martyrs Day)। ২০১১ সালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার শহীদদের স্মরণে ৭ জানুয়ারি এই বিশেষ দিনটি পালন করা হয় (Netai Martyrs Day)। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়, পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের নানা সামাজিক ও নাগরিক সমস্যাও উঠে আসে আলোচনার কেন্দ্রে। নেতাই শহীদ দিবসের অনুষ্ঠান শুরু হতেই এলাকায় কিছুটা উত্তেজনার আবহ তৈরি হয় (Netai Martyrs Day)। স্মৃতিসৌধে মাল্যদান ও শহীদদের স্মরণে সভার পাশাপাশি, এবছর অনুষ্ঠানটি যেন প্রতিবাদের মঞ্চে রূপ নেয়। গ্রামের বাসিন্দাদের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয় নেতাই হাই স্কুলের পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা মিছিল করে অনুষ্ঠানের মূল মঞ্চের সামনে আসে এবং তাদের দীর্ঘদিনের দাবিগুলি জোরালোভাবে তুলে ধরে।
পড়ুয়াদের অভিযোগ, নেতাই হাই স্কুলে দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। একাধিক বিষয়ের শিক্ষক না থাকায় নিয়মিত পঠন-পাঠন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ছাত্রছাত্রীরা জানায়, এই সমস্যার কথা তারা বহুবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং শিক্ষা দপ্তরের কাছে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছে। কিন্তু বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনও স্থায়ী সমাধান এখনও পর্যন্ত হয়নি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
শিক্ষকের অভাবে ক্লাস ঠিকমতো না হওয়ায় পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ। পরীক্ষা, উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে তারা পিছিয়ে পড়ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই নেতাই শহীদ দিবসের (Netai Martyrs Day) মতো গুরুত্বপূর্ণ দিনে তারা র্যালি ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। পড়ুয়াদের দাবি, অবিলম্বে নেতাই হাই স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে পড়ুয়াদের এই প্রতিবাদ নতুন মাত্রা যোগ করে (Netai Martyrs Day)। একদিকে অতীতের ত্যাগের স্মরণ, অন্যদিকে বর্তমান প্রজন্মের ন্যায্য অধিকারের দাবি—এই দুইয়ের মিলনেই এবছরের নেতাই শহীদ দিবস হয়ে উঠল বিশেষ তাৎপর্যপূর্ণ।
