Reliance: তেলের সংকট মেটাতে ত্রাতা রিলায়েন্স; দেশের স্বার্থে বড় পদক্ষেপ আম্বানিদের

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: দেশের স্বার্থই সবার আগে এমন বার্তাই স্পষ্টভাবে তুলে ধরল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance)। বিশ্ববাজারে যখন জ্বালানি নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময় দেশের সাধারণ মানুষের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সংস্থাটি (Reliance)। রিলায়েন্সের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে গুজরাটের জামনগর রিফাইনারিতে এলপিজি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকে।

গুজরাটের জামনগরে অবস্থিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance) শোধনাগারটি বিশ্বের অন্যতম বৃহত্তম তৈল শোধনাগার হিসেবে পরিচিত। প্রতিদিন এখানে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিশোধন করা হয়। সংস্থাটি মূলত রাশিয়া, মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল আমদানি করে থাকে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে যখন আশঙ্কা তৈরি হয়েছে, তখন দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি উদ্যোগ নিয়েছে রিলায়েন্স।

আরও পড়ুন: Mamata Banerjee: ভোটের দিন ঘোষণা কবে? জনসভা থেকে বড়সড় ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সংস্থার রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সগুলিতে কর্মীরা ইতিমধ্যেই দিনরাত কাজ শুরু করেছেন। তেল পরিশোধনের কাজ যাতে আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মূল লক্ষ্য একটাই  দেশের বাজারে এলপিজির সরবরাহ যাতে কোনওভাবেই ব্যাহত না হয়।

এর পাশাপাশি বঙ্গোপসাগরের কেজি-ডি৬ বেসিন থেকে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। সরকারের নীতিমালা মেনেই এই সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতে, ভারতের জ্বালানি নিরাপত্তা এবং দেশের কোটি কোটি পরিবারের স্বার্থ তাদের কাছে সর্বাধিক গুরুত্ব পায়। তাই দেশের প্রয়োজন অনুযায়ী সরকারের সঙ্গে সমন্বয় রেখে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা থাকলেও দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে তারা সবসময় প্রস্তুত বলে জানিয়েছে রিলায়েন্স।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole