North Bengal: নাগরাকাটায় বিজেপি নেতাদের উপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত,তদন্তে পুলিশ

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের সময় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh) এবং মালদহ উত্তর কেন্দ্রের সাংসদ খগেন মুর্মুর (Khagen Murmu) উপর হামলার ঘটনায় উত্তপ্ত উত্তরবঙ্গের (North Bengal) রাজনৈতিক পরিবেশ। ঘটনার ৫১ ঘণ্টা পর বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে নাগরাকাটা থানার পুলিশ। তবে এখনও পলাতক রয়েছে বাকিরা।

আরও পড়ুন: Mamata Banerjee : বিহার ভোটে বিমান ভাড়ায় ছাড়! উত্তরবঙ্গে আকাশছোঁয়া ভাড়া নিয়ে সরব মুখ্যমন্ত্রী

গত সোমবার নাগরাকাটার প্লাবিত অঞ্চল পরিদর্শনে (North Bengal) গিয়ে জনরোষের মুখে পড়েন দুই বিজেপি (BJP) নেতা। বিক্ষুব্ধ জনতা তাদের লক্ষ্য করে ইট ছোড়ে, ভাঙচুর করে গাড়ি। ইটের আঘাতে গুরুতর জখম হন সাংসদ খগেন মুর্মু, যার চোখের নিচে হাড় ভেঙে যায় বলে জানা গেছে। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, বিধায়ক শংকর ঘোষ প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পান।

এই হামলার ঘটনায় মোট আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও এখন পর্যন্ত মাত্র দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খন্ড বহালে জানিয়েছেন, “ধৃতদের জেরা করা হচ্ছে। কে বা কারা এর সঙ্গে যুক্ত, সেটি খতিয়ে দেখা হচ্ছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।”

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। মঙ্গলবার আহত সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । কলকাতায় ফিরে তিনি বলেন, “ঘটনাস্থল তো বিজেপির এলাকা। এমপি, এমএলএ সব বিজেপির। এটা কি তাদের অভ্যন্তরীণ কোন্দল নয়?” একইসঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “৩০-৪০টি গাড়ির কনভয় নিয়ে দুর্গত এলাকায় পুলিশের অনুমতি ছাড়া ঢুকে পড়া কতটা যুক্তিসঙ্গত?”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রাকৃতিক দুর্যোগ এবং প্রশাসনিক সমন্বয়ের অভাব ঘিরে সাধারন মানুষের ক্ষোভও মাথাচাড়া দিয়ে উঠছে। মুখ্যমন্ত্রী ডিভিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, “মানুষের দুর্দশার (North Bengal) সময় হঠাৎ জলছাড়া কেন?” ঘটনার তদন্ত চলছে। প্রশাসন জানিয়েছে, কেউই ছাড় পাবে না।