নিউজ পোল ব্যুরো: সামনেই বিহার ভোট(Bihar election), আর সেই সুযোগে ছট পুজোর সময় (airfare discount) বিমান ভাড়ায় ছাড় ঘোষণা করলো কেন্দ্র। কিন্তু একই সময়ে দুর্যোগবিধ্বস্ত (North Bengal) উত্তরবঙ্গের বাগডোগরা থেকে কলকাতা যাত্রার বিমান ভাড়া আকাশছোঁয়া, যা নিয়ে সরব হয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(mamata banerjee)। উত্তরবঙ্গ সফর শেষে বুধবার কলকাতায় ফিরে তিনি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই বৈষম্যের প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন:MS Dhoni: চমকে দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মহেন্দ্র সিং ধোনি
তিনি বলেন, “বিহারে ভোটের কারণে ছট পুজো উপলক্ষে বিমান ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। আমি খুশি, কিন্তু বাগডোগরা থেকে কলকাতা যাত্রার জন্য ১৮,০০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। যারা দিল্লি হয়ে যাচ্ছেন, তাদের জন্য বিমান ভাড়া ৪২ থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত।” তিনি প্রশ্ন করেছেন, কেন এক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা করা হচ্ছে এবং কি কারণে (central aviation ministry)কেন্দ্রের বিমানমন্ত্রক এ ধরনের বৈষম্য করছে। উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এখনও ব্যাপক। পাহাড়ি অঞ্চল ধ্বংসাবশেষে ভরা, রাস্তা ভেঙে গেছে এবং বহু স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। পরিস্থিতি অবনতি হওয়ায় পর্যটকরা দ্রুত পাহাড় ত্যাগ করছেন। রাজ্য সরকার আগে থেকেই বিশেষ (bus service) বাস ব্যবস্থার মাধ্যমে পর্যটকদের ফিরিয়ে আনছে। ট্রেনের টিকিটে চাপ বাড়ায় অনেকেই ভলভো ও নর্থ বেঙ্গল ট্রান্সপোর্টের বাসে নিরাপদে কলকাতায় পৌঁছেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
মুখ্যমন্ত্রী জানান, মোটামুটি এক হাজার পর্যটককে ৪৫টি ভলভো বাস এবং অন্যান্য পরিবহনে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে এবং যারা পাহাড়ে রয়েছেন, তাদেরও নজর রাখা হচ্ছে। বাগডোগরা থেকে কলকাতা বিমান ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে বিমানবন্দরে উপস্থিত দলের কর্মীদের চিঠি দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দেন চারজন মিলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এ ব্যাপারে প্রশাসনিকভাবে জবাবদিহি নিশ্চিত করতে হবে। এভাবে (North Bengal tourism) উত্তরবঙ্গের দুর্যোগ মোকাবিলা ও পর্যটক নিরাপত্তার পাশাপাশি কেন্দ্রের বিমান নীতিতে বৈষম্যের অভিযোগও তুললেন মুখ্যমন্ত্রী।
