Rohit Sharma: অধিনায়কত্ব হারিয়েও একাধিক রেকর্ডের হাতছানি রোহিতের সামনে

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: সদ্য প্রাক্তন হওয়া অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সামনে রেকর্ডের হাতছানি। এবার তিনি খেলবে অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে৷ তাতে কি! অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মা দাঁড়িয়ে রেকর্ডের মুখে। এখনও পর্যন্ত হিটম্যান মোট ৩৪৪টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি যদি অস্ট্রেলিয়া সিরিজের তিন ম্যাচে আর আটটি ছক্কা হাঁকাতে পারেন, তাহলেই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বধিক ছয় মারার তালিকায় তিনি শীর্ষে চলে যাবেন।

আরও পড়ুন:East Bengal: উদ্বোধনী ম্যাচেই শ্রীনিধির বিরুদ্ধে সহজ জয় ইস্টবেঙ্গলের

বর্তমানে এই তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। তিনি মোট ৩৫১টি ছয় হাঁকিয়েছেন। তবে রোহিতের কাছে সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি তিনি দ্রুততম ৩৫০টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব গড়তে পারেন। আফ্রিদি ৩৯৮টি ম্যাচ খেলে মোট ৩৫০টি ছয় মেরেছিলেন। রোহিত তাঁর থেকে অনেক কম, মাত্র ২৭৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। রোহিত এমনিতেই তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৬৩৭টি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছয় মারার রেকর্ডের মালিক। এবার তাঁর সামনে ওয়ান ডেতেও সেরার শিরোপা অর্জনের সুযোগ রয়েছে। পাশাপাশি আরও একটি রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে হিটম্যান। মাত্র ১০ রান করলেই তিনি রেকর্ড গড়ে ফেলেবেন। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটারদের তালিকায় শীর্ষে রোহিত শর্মা। যা সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলিরও নেই। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৯ ম্যাচে ৯৯০ রান করেছেন রোহিত। তাঁর সর্বোচ্চ রান ১৭১। তিনি ৭৪টি চার এবং ২৯টি ছক্কাও মেরেছেন। তার গড় ৫৮-এর বেশি। অজিদের বিরুদ্ধে তিনি চারটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশতক করেছেন। এই তিন ম্যাচের সিরিজে রোহিত যদি ১০ রান করেন, তাহলে তিনি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১,০০০ রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, ১৯ অক্টোবর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হবে। কোমরের চোটের জন্য ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি দুটো সিরিজেই খেলতে পারবেন না অজ়ি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বভার সামলাবেন মিচেল মার্শ।