Tripura: ত্রিপুরায় আটকে তৃণমূলের প্রতিনিধি দল, গর্জে উঠলেন মমতা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ত্রিপুরা (Tripura) ফের আগুনে ঘি! তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে আগরতলা বিমানবন্দরে আটকে দিল পুলিশ, আর তাতেই কার্যত বিস্ফোরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। উত্তরে শুধু ক্ষোভ নয়, এবার দিলেন কড়া হুঁশিয়ারি, “দেখি কার এত দম আছে, দরকার হলে আমি নিজেই যাব।”

আরও পড়ুন: North Bengal: নাগরাকাটায় বিজেপি নেতাদের উপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত,তদন্তে পুলিশ

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে, ত্রিপুরার (Tripura) আগরতলায় তৃণমূল (TMC) কংগ্রেসের পার্টি অফিসে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলার অভিযোগ ওঠে। অফিস ভাঙচুরের দায় বিজেপির দিকেই ঠেলে দেয় তৃণমূল। অভিযোগ, পুলিশের সামনেই হামলা চলে, কিন্তু তারা ছিলেন নির্বিকার দর্শক। পরদিন বুধবার সকালে কলকাতা থেকে ছয় সদস্যের প্রতিনিধি দল পৌঁছয় আগরতলা দলে ছিলেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব, প্রতিমা মণ্ডল, বীরবাহা হাঁসদা, সায়নী ঘোষ এবং সুদীপ রাহা। কিন্তু বিমানবন্দরেই তাঁদের আটকে দেয় পুলিশ।

পুলিশের তরফে শর্ত, “সবাইকে একসঙ্গে একটি গাড়িতে যেতে হবে।”যা কার্যত অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি প্রতিনিধিদের। এরপর বিমানবন্দর চত্বরে বসেই তৃণমূল নেতারা শুরু করেন প্রতিবাদ ধর্না। কুণাল ঘোষ (Kunal Ghosh) ও দলের অন্যান্য সদস্যরা পুলিশকে বারবার অনুরোধ করলেও কোনও সুরাহা মেলেনি। এই ঘটনার খবর পৌঁছতেই উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ত্রিপুরা (Tripura) বারবার একই নাটক করছে। আগে অভিষেকের উপর হামলা, সুস্মিতার গাড়ি ভাঙচুর, আর এবার প্রতিনিধি দল আটক! ওরা (বিজেপি) বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। দেশের গণতন্ত্র এভাবে চলে না।” তিনি সরাসরি আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। “বিজেপি দেশটাকে শেষ করে দেবে। প্রশাসন ব্যবহার করে বিরোধীদের গলা টিপে ধরছে,”বলে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole